নুড ভিডিও ফাঁস, মোদীকে হুমকি দেওয়া পাক গায়িকা রাবিকে নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়
দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে ফাঁস হয়ে গেছে পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদার বেশ কিছু অন্তরঙ্গ ছবি এবং নুড ভিডিও। দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই গায়িকার একান্ত ব্যক্তিগত ভিডিও ও ছবিগুলি। কী ভাবে ওই সব ছবি ও ভিডিও ফাঁস হয়ে গেল
শেষ আপডেট: 5 November 2019 09:11
দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে ফাঁস হয়ে গেছে পাকিস্তানি পপ গায়িকা রাবি পিরজাদার বেশ কিছু অন্তরঙ্গ ছবি এবং নুড ভিডিও। দিন দুয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই গায়িকার একান্ত ব্যক্তিগত ভিডিও ও ছবিগুলি। কী ভাবে ওই সব ছবি ও ভিডিও ফাঁস হয়ে গেল তা নিয়ে চলছে জোর জল্পনা।
রাবিকে নিয়ে বিতর্ক অবশ্য নতুন নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপ দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে সংবাদ শিরোনামে এসেছেন তিনি। মাস দু'য়েক আগেই জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদ জানিয়ে হাতে সাপ নিয়ে মোদীর উদ্দেশে তোপ দেগেছিলেন। আত্মঘাতী বোমারু জ্যাকেট পরেও মোদীকে হুমকি দিয়েছিলেন তিনি।
সেই রাবি পিরজাদা এবার নিজেই সঙ্কটে। কেউ কেউ মনে করছেন, পাকিস্তানের মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে বিবাদের পরিণতি ভিডিও ফাঁস হয়ে যাওয়া। সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনিরের একটি ছবিতে আইটেম নাচ নিয়ে সওয়াল করেন গফুর। তার পাল্টা টুইটারে একটি পোস্ট দিয়েছিলেন রাবি। এর জেরেই রাবির ভিডিয়ো ফাঁস হয়েছে বলে বাড়ছে জল্পনা।
কেউ কেউ আবার বলছেন, এর পিছনে অন্য কারণ। এই ঘটনার জন্য দায়ী রাবির প্রাক্তন প্রেমিকই। ব্যক্তিগত আক্রোশ থেকেই রাবির ওই সব ছবি ও ভিডিয়ো ফাঁস করা হয়েছে বলে দাবি তাঁদের। অনেকে আবার আবার বলছেন, অসাবদানে নিজেই নিজের ভিডিও ফাঁস করে ফেলেছেন রাবি।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/10-facts-about-june-malia/