Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

বালি ব্রিজ উড়িয়ে দেওয়ার ছক কষেছিল পাকিস্তান! পাক চরকে জেরা কলকাতা পুলিশের

দ্য ওয়াল ব্যুরো: বালি ব্রিজে নজর পড়েছে পাকিস্তানের? পাক চরকে (Pakistan Spy) জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)। ভক্তবংশী ঝা নামে একজনকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। ধৃতের কাছেই বালি ব্রিজের (Ball

বালি ব্রিজ উড়িয়ে দেওয়ার ছক কষেছিল পাকিস্তান! পাক চরকে জেরা কলকাতা পুলিশের

শেষ আপডেট: 29 August 2023 03:24

দ্য ওয়াল ব্যুরো: বালি ব্রিজে নজর পড়েছে পাকিস্তানের? পাক চরকে (Pakistan Spy) জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)। ভক্তবংশী ঝা নামে একজনকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। ধৃতের কাছেই বালি ব্রিজের (Bally Bridge) ছবি-সহ অন্যান্য নথি পাওয়া গেছে বলে খবর। জেরায় পুলিশ জানতে পেরেছে, বালি ব্রিজের ছবি আইএসআইকে পাঠিয়েছিল ভক্তবংশী।

ধৃতের (Pakistan Spy) হোয়াটসঅ্যাপ থেকে সেই নথি মিলেছে বলে এসটিএফ সূত্রে খবর। ধৃত এও জানিয়েছে, হানিট্র্যাপে ফাঁদে ফেলা পাক তরুণীই তাকে এই ছবি পাঠাতে বলেছিল।

শুক্রবার রাতে রিপন স্ট্রিট থেকে ভক্তবংশীকে গ্রেফতার করে এসটিএফ। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা মোবাইল ঘেঁটে পুলিশ জানতে পেরেছে আইএসআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ভক্তবংশীর। জেরায় সে দাবি করেছে, পাকিস্তানের এক তরুণী নাকি তাকে হানিট্র্যাপে জড়িয়েছিল। সেই তরুণীর সঙ্গে তার রোজ কথাবার্তা হত। ওই পাক তরুণী ভক্তবংশীর কাছ থেকে ভারতের সেনা ছাউনি, কোথায় কী ধরনের ব্রিজ রয়েছে তার তথ্য জোগাড় করে পাঠাতে বলেছিল। তদন্তকারীদের অনুমান, ভবিষ্যতে নাশকতার লক্ষ্যেই এই খবরাখবর সংগ্রহ করছিল আইএসআই। ধৃত না জেনেবুঝেই পাক তরুণীর কথামতো কাজ করছিল নাকি সেও পাকিস্তানেরই চর তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: সন্তোষ মিত্র স্কোয়ারে তৈরি হচ্ছে রাম মন্দির! সরকারি অনুদান ছাড়াই সাজছে মণ্ডপ

এসটিএফ জানাচ্ছে, দিল্লিতে থাকাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলেছে ভক্তবংশী। তার মধ্যে সেখানকার বেশ কিছু সেতু রয়েছে। রাজধানীতে ক্যুরিয়ার কোম্পানিতে কাজ করার সময় সেখানকার কর্মীদের মাধ্যমে বিভিন্ন ব্রিজের সম্পর্কে তথ্য জোগাড় করত ভক্তবংশী। সেইসব ছবি পাঠানো হত আইএসআইকে। তার পাঠানো হোয়াটসঅ্যাপের ছবি ‘রিট্রিভ’ করে  দেখা যায় বালি ব্রিজের ছবি পাঠিয়েছে ভক্তবংশী। সেটি গিয়েছে ওই পাক তরুণীর নম্বরে। জেরায় অভিযুক্ত জানায়, পাকিস্তান থেকে তাকে বলা হয়েছিল কলকাতার বিভিন্ন সেতুর ছবি তুলে পাঠাতে। সেখানে কী ধরনের নিরাপত্তা রয়েছে, তার তথ্য জোগাড় করতেও বলা হয়েছিল তাকে। রপরই জানা যায়, বালি ব্রিজকে উড়িয়ে দেওয়ার ছক কষেছিল পাক গুপ্তচর সংস্থা। তাই এই ছবি সংগ্রহ করা হয়েছিল। বালি ব্রিজের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগামী দিনে আরও বেশকিছু সেতুর ছবি পাঠানোর কথা ছিল ধৃতের। তবে তার আগেই তাকে পাকড়াও করে পুলিশ।


```