Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

'২৬ এর বদলে ২৬০টা মুন্ডু চাই', বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ালেন শুভেন্দুরা

মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগের পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালেন বিজেপি বিধায়করা।

'২৬ এর বদলে ২৬০টা মুন্ডু চাই', বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ালেন শুভেন্দুরা

বিধানসভার গেটে বিরোধী দলনেতা-সব বিজেপি বিধায়করা।

শেষ আপডেট: 24 April 2025 13:24

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগের পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ালেন বিজেপি বিধায়করা।

নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, "আমরা এর বদলা চায়। ২৬ এর বদলে ২৬০টা মুন্ডু চাই।"

অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে শুভেন্দু এও বলেন, "মোদী হ্যায় তো মুমকিন হ্যায়! ভরসা রাখুন,, এবারেও ওদের ভেতরে ঢুকে সাইজ করে আসবে ভারতীয় সেনা।"

একই সঙ্গে পাকিস্তান ইস্যুতেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "গতকাল সোশ্যাল মাধ্যমে মুখ্যমন্ত্রী তিনটি পোস্ট করেছেন, খেয়াল করে দেখুন, সেখানে কোথাও পাকিস্তানকে তিনি আক্রমণ করেননি, উল্টে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে এ নিয়ে আমি আর কিছু বলব না, যা বলার কাশ্মীরে শহিদ হওয়া পর্যটকের স্ত্রীরা বলবেন।"

কাশ্মীরে নিহত পর্যটকদের মধ্যে বাংলার তিনজন রয়েছেন। এরা হলেন, বেহালার সখের বাজারের সমীর গুহ, পাটুলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারী এবং পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রর। 

বুধবার রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় সীমর ও বিতানের কফিনবন্দি দেহ। বৃহস্পতিবার রাঁচি হয়ে পুরুলিয়ায় পৌঁছবে মণীশের কফিনবন্দি দেহ। বুধবার সন্ধেই বিমানবন্দরে বিতানের ছেলেকে কোলে তুলে নিয়ে তাঁর স্ত্রীর উদ্দেশে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল, "হিন্দুস্তানে হিন্দুদের খুন করবে! গাজা শেষ হয়েছে, ইজরায়েল শেষ করেছে। আমরাও শেষ করব। আমরা মোদীর শিষ্য আছি। মোদীর বাচ্চা আমরা।"

এ সময় বিতানের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, "বিতান বিজেপিকে সমর্থন করতো। আপনাদের ভরসায় এখানে এসেছি।" শুভেন্দু তাঁকে বলেন, "এখানে রাজনীতির কথা ছেড়ে দেন, বিতান হিন্দু বলে ওকে মেরেছে। আমরা এর শেষ দেখে ছাড়ব।"

এদিনও একই কথার পুনরাবৃত্তি করেছেন বিরোধী দলনেতা। ইতিমধ্যে বিতানের ছেলেরপড়াশোনার যাবতীয় দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন বিরোধী দলনেতা। এ ব্যাপারে কথা বলতে এদিন দুুপুরে বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী-সহ পরিজনদের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা। তাঁর সঙ্গে ছিলেন বিধায়িকা অগ্নিমিত্রা পল, অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রমুখেরা। 


```