Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

আরও ৫৯ হাজার চাকরি যাবে! দিনক্ষণও বলে দিলেন বিজেপি বিধায়ক

বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বিস্ফোরক দাবি করেছেন।

আরও ৫৯ হাজার চাকরি যাবে! দিনক্ষণও বলে দিলেন বিজেপি বিধায়ক

অমরনাথ শাখা

শেষ আপডেট: 25 April 2024 18:28

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের রায়ে ২৫,৭৫৩ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে। এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। তবে এখানেই শেষ নয়। আরও নাকি চাকরি যাবে এবং সেই সংখ্যাটা প্রায় ৬০ হাজার! এমনই দাবি করেছেন বিজেপির এক বিধায়ক। তাঁর এই মন্তব্য নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। 

যোগ্য-অযোগ্য মিলিয়ে এতজনের চাকরি চলে যাওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে। স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে। কর্তৃপক্ষ সহযোগিতা করেনি বলে দাবি। যদিও এসএসসি বলেছে তারা যোগ্য-অযোগ্য মিলিয়ে তালিকা জমা দিয়েছিল কলকাতা হাইকোর্টে। এই টানাপোড়েনের মধ্যেই বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বিস্ফোরক দাবি করেছেন। তাঁর দাবি, আরও প্রায় ৬০ হাজার চাকরি যাবে। 

ওন্দার রতনপুরে এক দলীয় সভায় যোগ দিয়ে অমরনাথ বলেন, ''৩০ তারিখ আসছে। আরও ৫৯ হাজার লোকের চাকরি যাবে, সময়ের অপেক্ষা।'' গত সোমবার কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তার আগে শনিবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে 'বোমা ফাটবে'। তাঁর সেই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক, অভিযোগ করেছেন বিজেপির নির্দেশেই এই রায় দেওয়া হচ্ছে। 

বৃহস্পতিবারই তমলুকের সভা থেকে নাম না করে এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন মমতা। প্রশ্ন তোলেন, ''রায় বেরনোর আগে কী করে জানলে? রায় কি তুমি লিখে দিয়েছিলে? নাকি বিজেপির পার্টি অফিস থেকে রায় লিখে দেওয়া হয়েছিল?'' এই ইস্যু নিয়ে অভিষেকও নিশানা করেছেন শুভেন্দুকে। কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চান তিনি। এই পরিস্থিতির মধ্যেই ওন্দার বিজেপি বিধায়ক কার্যত ভবিষদ্বাণী করে দিলেন ৫৯ হাজার চাকরি যাওয়ার। বিতর্কের আগুনে ঘি পড়ল। 


```