Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

সুশীল মোদীকে মিস করব, কিন্তু বিজেপি যা বলবে তাই হবে : নীতীশ

দ্য ওয়াল ব্যুরো : বিহারে বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতা সুশীল মোদীকে কেন্দ্রীয় দায়িত্ব দিয়েছে দল। তাঁকে সম্ভবত নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। এর আগে তিনি ছিলেন নীতীশ কুমারের সরকারের উপমুখ্যমন্ত্রী। সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ

সুশীল মোদীকে মিস করব, কিন্তু বিজেপি যা বলবে তাই হবে : নীতীশ

শেষ আপডেট: 17 November 2020 04:01

দ্য ওয়াল ব্যুরো : বিহারে বিজেপির সবচেয়ে জনপ্রিয় নেতা সুশীল মোদীকে কেন্দ্রীয় দায়িত্ব দিয়েছে দল। তাঁকে সম্ভবত নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে। এর আগে তিনি ছিলেন নীতীশ কুমারের সরকারের উপমুখ্যমন্ত্রী। সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, তিনি সুশীল মোদীর অভাব অনুভব করবেন। তাঁকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে কি বিহার প্রশাসনের কাজে সুশীল মোদী সাহায্য করতে পারবেন? নীতীশ বলেন, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিজেপি। এই প্রশ্নটা বিজেপিকে করলেই ভাল হয়। বিজেপি এবার বিহার বিধানসভায় পরিষদীয় দলনেতার দায়িত্ব দিয়েছে তারকিশোর প্রসাদ নামে এক নেতাকে। ডেপুটি লিডারের দায়িত্ব দিয়েছে রেণু দেবীকে। তাঁরা দু'জনেই নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রী হিসাবে কাজ করবেন। রবিবার এনডিএ বৈঠকের আগে বিজেপির জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, বিহারের বিজেপির দায়িত্বে থাকা ভূপেন্দ্র যাদব, নির্বাচনের দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়ণবীশ, বিহারের বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল উপস্থিত ছিলেন। সেখানেই স্থির হয় সুশীল মোদীর জায়গায় এবার দায়িত্ব পাবেন তারকিশোর প্রসাদ ও রেণু দেবী। রবিবার সুশীল মোদী দু'জনকেই অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটারে লেখেন, 'গত ৪০ বছরে বিজেপি ও সঙ্ঘ পরিবার আমাকে অনেক কিছু দিয়েছে। আমাকে ভবিষ্যতে যে দায়িত্ব দেওয়া হবে, আমি তা পালন করব। আমি দলের সদস্য। সেই সদস্যপদ কেউ কেড়ে নিতে পারবে না।' সুশীল মোদীকে এবার বিহারের উপমুখ্যমন্ত্রী না করায় বিজেপির অনেক বড় নেতা মুখ খোলেন। প্রবীণ নেতা গিরিরাজ কিশোর টুইটারে লেখেন, 'মাননীয় সুশীলজি, আপনি একজন নেতা। আগামী দিনেও আপনি বিজেপির নেতাই থাকবেন। কে কী পদ পেল সেই দিয়ে তার সম্মান নির্ধারিত হতে পারে না।' সোমবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "সুশীল মোদীজি আদৌ মনখারাপ করেননি। তিনি আমাদের সম্পদ। তাঁকে দল নতুন কোনও দায়িত্ব দেবে।" ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় ১২৫ আসন পেয়ে জয়ী হয়েছে এনডিএ জোট। অন্যদিকে মহাজোট পেয়েছে ১১০ আসন। কিন্তু একক বৃহত্তম দল হয়েছে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল। তারা পেয়েছে ৭৫টি আসন। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তারা পেয়েছে ৭৪টি আসন। ৪৩টি আসন নিয়ে থার্ড বয় নীতীশ কুমার।

```