Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলে সম্ভবত প্রতিরোধ করা যাবে ওমিক্রনকে, জানাল হু

দ্য ওয়াল ব্যুরো : অতীতে কোভিডে যে ভ্যারিয়ান্টগুলি (Covid Variants) দেখা গিয়েছে, ওমিক্রন সম্ভবত তাদের চেয়ে বেশি বিপজ্জনক নয়। বিশ্ব জুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যে আশার কথা শোনাল হু। তাদের ধারণা, কেউ যদি কোভিড ভ্যাকসিনের দু'টি ডোজ নিয়ে থাকেন, তিনি

ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া থাকলে সম্ভবত প্রতিরোধ করা যাবে ওমিক্রনকে, জানাল হু

শেষ আপডেট: 8 December 2021 02:23

দ্য ওয়াল ব্যুরো : অতীতে কোভিডে যে ভ্যারিয়ান্টগুলি (Covid Variants) দেখা গিয়েছে, ওমিক্রন সম্ভবত তাদের চেয়ে বেশি বিপজ্জনক নয়। বিশ্ব জুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যে আশার কথা শোনাল হু। তাদের ধারণা, কেউ যদি কোভিড ভ্যাকসিনের দু'টি ডোজ নিয়ে থাকেন, তিনি সম্ভবত ওমিক্রনে আক্রান্ত হবেন না। হু-র এমার্জেন্সিস ডিরেক্টর মাইকেল রায়ান বলেন, "ওমিক্রন নিয়ে গবেষণা করে প্রাথমিকভাবে জানা গিয়েছে, অতীতে ডেল্টা বা অন্যান্য ভ্যারিয়ান্টে আক্রান্ত হলে মানুষ যতদূর অসুস্থ হয়ে পড়তেন, ওমিক্রনে আক্রান্ত হলে তার চেয়ে বেশি অসুস্থ হবেন না।" একইসঙ্গে তিনি জানান, নতুন ভ্যারিয়ান্ট নিয়ে গবেষণা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। মহামারী বিশেষজ্ঞ রায়ান স্বীকার করেন, ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিন হয়তো পুরোপুরি কার্যকর নাও হতে পারে। তবে তাঁর মতে, তেমন সম্ভাবনা খুবই কম। কোভিডের পরপর দুটি ঢেউয়ের ধাক্কা সামলে ঠিক যখন সারা দেশে কোভিডের গ্রাফ নিম্নমুখী হচ্ছিল,তখনই নতুন করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের খবর ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এর সংক্রমণের হার যে অত্যন্ত বেশি, তাতে সন্দেহ নেই কারও। এই পরিস্থিতিতে কানপুর আইআইটির বিজ্ঞানী মনীন্দ্র আগরওয়ালের আগাম সতর্কবার্তা, ২০২২ সালের ফেব্রুয়ারিতেই কোভিড সংক্রমণ ফের শিখর ছোঁবে। ওমিক্রন ছড়াবে হু হু করে। দৈনিক আক্রান্তের সংখ্যা ১ থেকে দেড় লক্ষ পর্যন্ত হতে পারে। বিশ্বজুড়ে যেভাবে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, ভারতেও যেমন লাফিয়ে লাফিয়ে খোঁজ মিলছে নতুন রোগীর, তাতে দেশে ফের করোনার নতুন ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনাই প্রকট হচ্ছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে টালমাটাল পরিস্থিতি হয়েছিল দেশে। বহু মানুষ মারা গেছেন মারণ ভাইরাসের কামড়ে। দ্বিতীয় ঢেউ স্তিমিত হওয়ার সময় থেকেই আলোচনা শুরু হয়েছিল, এবার কি মারণ ভাইরাসের তৃতীয় ঢেউও আছড়ে পড়বে দেশে, তাতে কতটা ক্ষতি হবে! এবার কোভিডের অতি শক্তিশালী স্ট্রেন ওমিক্রন ইতিমধ্য়েই হানা দিয়েছে দেশের একাধিক রাজ্যে। তাহলে কি লকডাউনের পথেই ফের হাঁটতে হবে! কানপুরের বিজ্ঞানী আগরওয়ালের আন্দাজ তেমনটাই। দীর্ঘদিন মহামারী নিয়ে গবেষণা করছেন তিনি। তাঁর আন্দাজ, করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই পাবে না দেশ। তবে এর প্রভাব দ্বিতীয় ঢেউয়ের মতো হবে না বলেই মনে করছেন তিনি। কিন্তু সংক্রমণ ছড়াবে দ্রুত।

```