Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

পদে পদে বাধা দেওয়া হচ্ছে: আদালতে ইডি, সন্দেশখালি কেসেও উঠে এল নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ 

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের মামলার তদন্ত শুরু করেছে ইডি। সন্দেশখালি নিয়ে আদালতে দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলাও। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে আদালতে ইডির তরফে জানানো হল, তদন্তের কাজে প্রতি পদে পদে বাধা তৈরি করা হচ্ছে।

পদে পদে বাধা দেওয়া হচ্ছে: আদালতে ইডি, সন্দেশখালি কেসেও উঠে এল নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ 

শেষ আপডেট: 4 April 2024 18:52

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের মামলার তদন্ত শুরু করেছে ইডি। সন্দেশখালি নিয়ে আদালতে দায়ের হয়েছে একাধিক জনস্বার্থ মামলাও। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে আদালতে ইডির তরফে জানানো হল, তদন্তের কাজে প্রতি পদে পদে বাধা তৈরি করা হচ্ছে।

এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে 'বাধা'র ব্যাখ্যা দিতে গিয়ে নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গও টেনে আনেন ইডির আইনজীবী। আদালতে তিনি বলেন, "প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে। শিক্ষক নিয়োগ মামলায় রাজ্য থেকে অনুমতি দেওয়া হচ্ছে না ট্রায়াল শুরু করার জন্যে। কারও গলার স্বরের নমুনা নিতে পারছি না। দারিভিট নিয়ে আমরা আজও তথ্য পাইনি। এটাই হয়ে চলেছে। কীভাবে তদন্ত শেষ করব?"

রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তার মধ্যে নিয়োগ দুর্নীতি যেমন রয়েছে তেমনই রয়েছে রেশন দুর্নীতির মামলা। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্তে শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখখালিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। ওই ঘটনার তদন্ত করছে সিবিআই।

হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেফতার করে। পরে সিবিআই শাহজাহানকে হেফাজতে নেয়। পরে আদালতের অনুমতি সাপেক্ষে বেআইনি অর্থ লেনদেনের মামলায় সন্দেশখালির তৃণমূল নেতাকে হেফাজতে নিয়েছে ইডি।

এদিন আদালতে ইডির আধিকারিক বোঝাতে চেয়েছেন, প্রতিটি মামলার পদে পদে রাজ্য অসহযোগিতা করছে। এদিন আদালতের কাছে ইডির আইনজীবী বলেন, "শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরএবং চার্জশিটের তথ্য জমা দিয়ে সাহায্য করুক রাজ্য।"

রাজ্যের তরফে অবশ্য জানানো হয়, এই মামলার সঙ্গে আর্থিক দুর্নীতির কোনও যোগ নেই। তা তথ্য দেওয়া যাবে না।

সন্দেশখালি সংক্রান্ত ৪২টি জনস্বার্থ মামলায় দায়ের হয়েছে হাইকোর্টে। ওই প্রসঙ্গ টেনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে বলেন, "খুঁজে দেখলে দেখা যাবে, এই রাজ্যে কিছু মানুষ সব সময় জনস্বার্থ মামলা নিয়ে থাকেন। সন্দেশখালি ঘটনার পর একটা কথা বলা হচ্ছে, রাজ্যে মহিলারা নাকি সুরক্ষিত নয়। তাঁরা অভিযোগ করতে পারছে না। এটা সম্পূর্ণ মিথ্যা।"

যদি এব্যাপারে হাইকোর্টের মন্তব্য, বাংলা মহিলাদের জন্য সুরক্ষিত বলে দাবি করা হয়। কিন্তু সন্দেশখালি কাণ্ডে যে যে অভিযোগ করা হয়েছে তার যদি একটিও সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে সব দাবি মিথ্যে হয়ে যাবে। একটা অভিযোগ সত্যি হওয়া মানে তা ১০০ শতাংশ লজ্জাজনক বিষয়। গোটা বিষয় নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্য সরকারেরই।

এ ব্যাপারে দায়ের হওয়া মামলাগুলির বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। রাজ্যের রিপোর্ট এলেই মামলার তদন্ততভার নিয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে।


```