Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ সরকারি কর্মীদের, আগে জানিয়েছিলেন মমতা, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ সরকারি কর্মীদের, আগে জানিয়েছিলেন মমতা, বিজ্ঞপ্তি জারি নবান্নের

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 12 June 2024 11:11

দ্য ওয়াল ব্যুরো: ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন উপলক্ষে গত বছর ২১ ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠান থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

পরে লোকসভা ভোটের প্রচারে সরকারি কর্মীদের এক মাসের অতিরিক্ত ডিএ (মহার্ঘ ভাতা) দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা মেনে এবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।

অর্থাৎ মে মাসের পরিবর্তে এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে ডিএ এর এই অতিরিক্ত টাকা পাবেন তাঁরা। প্রকাশিত বিজ্ঞপ্তিতে সেটাই বলা হয়েছে।

এ ব্যাপারে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, "নাকের বদলে নরুনও হল না। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ ফারাক এমনিতেই ৩৬ শতাংশ। সেখানে একমাসের বেশি বকেয়া দেওয়া হল। কেন্দ্র ইতিমধ্যে ৫০ শতাংশ ডিএ দিয়েছে। এবার ওটাকে মূল বেসিকের সঙ্গে যোগ করে দেবে। এতে ব্যবধান আরও বাড়বে।"

প্রসঙ্গত, রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ ফারাক নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছে কর্মচারী সংগঠন। তাঁরা বিভিন্ন সময় রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরবও হয়েছেন। তবে এই বিষয়ে আগেই রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক। কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়। রাজ্যে ডিএ ঐচ্ছিক।’’ অর্থাৎ এ ব্যাপারে কর্মীরা রাজ্যের ওপর জোর করতে পারে না।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ ডিএ পান। মুখ্যমন্ত্রীর ঘোষণার ফলে সেই পার্থক্য কমে দাঁড়াল ৩৬ শতাংশ। নবান্ন সূত্রের খবর, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সরকারের ২ হাজার ৪০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মী।


```