Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শবদাহ করতে এসে শ্লীলতাহানি, কাটোয়ার শ্মশানে যুবককে জুতোপেটা কিশোরীর

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শবদাহ করতে এসে কিশোরীর শ্লীলতাহানিতে (molesting) অভিযুক্ত যুবক। প্রতিবাদ জানিয়ে সেখানেই তাকে জুতো পেটা করে ওই কিশোরী। তারপরেই ওই যুবকের উপর চড়াও হয় এলাকার মানুষ। কাটোয়া (Katwa) থানার পুলিশ এসে গণপ্রহারে আহত

শবদাহ করতে এসে শ্লীলতাহানি, কাটোয়ার শ্মশানে যুবককে জুতোপেটা কিশোরীর

শেষ আপডেট: 22 December 2022 07:29

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শবদাহ করতে এসে কিশোরীর শ্লীলতাহানিতে (molesting) অভিযুক্ত যুবক। প্রতিবাদ জানিয়ে সেখানেই তাকে জুতো পেটা করে ওই কিশোরী। তারপরেই ওই যুবকের উপর চড়াও হয় এলাকার মানুষ। কাটোয়া (Katwa) থানার পুলিশ এসে গণপ্রহারে আহত ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুধবার রাত সাড়ে আটটা নাগাদ কাটোয়ার মরাঘাটে গঙ্গার ধারের শ্মশানে (crematorium) শবদাহ করতে এসেছিল অভিযুক্ত যুবক। গঙ্গার ধারের এই অংশটিকে সম্প্রতি সংস্কার করে সাজিয়ে তুলেছে কাটোয়া পুরসভা। তারপর থেকেই সকাল ও সন্ধেবেলা কাটোয়া শহরের বহু মানুষ এই এলাকায় গঙ্গার ধারে হাঁটতে আসেন। শ্মশান এখান থেকে পাঁচশো মিটার।
বুধবার রাতে এই রাস্তা দিয়ে যাচ্ছিল তিন কিশোরী। শবদাহ করতে আসা ওই যুবক তখনই তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। চিৎকার করে প্রতিবাদ জানায় ওই কিশোরী। তার চিৎকার শুনে মরাঘাট সংলগ্ন এলাকায় থাকা মানুষজন ছুটে আসে। পায়ের জুতো খুলে অভিযুক্ত ওই যুবককে জুতোপেটা করতে থাকে ওই কিশোরী। স্থানীয় মানুষজনও মারধর শুরু করে তাকে। পরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ওই যুবক চন্দ্রপুর গ্রামের হাজরা পাড়ার বাসিন্দা। নাম বিপদতারণ হাজরা। শবদাহ করতে এসে মদ্যপান করেছিল সে। সেই অবস্থাতেই কিশোরীর শ্লীলতাহানি করে। কাটোয়া থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

'দু'ঘণ্টায় হাজিরা দিতে হবে, দরকারে হেলিকপ্টারে আসতে হবে!' গ্রুপ ডি নিয়োগ মামলায় সেক্রেটারিকে তলব বিচারপতির


```