Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

রাজ্যের কোভিড গ্রাফে ফের অস্বস্তি, আক্রান্তের চেয়ে সুস্থতা আরও কমল, মৃত ৮১

দ্য ওয়াল ব্যুরো: সংক্রমণ কমেছে। মৃত্যুও ১০০-র নীচেই। কিন্তু তা সত্ত্বেও বাংলার এদিনের কোভিড গ্রাফকে উদ্বেগের বাইরে রাখা যাচ্ছে না একেবারেই। অনেকদিন পর দৈনিক আক্রান্তের চেয়ে কমল একদিনের সুস্থতার সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর এদিন যে বুলে

রাজ্যের কোভিড গ্রাফে ফের অস্বস্তি, আক্রান্তের চেয়ে সুস্থতা আরও কমল, মৃত ৮১

শেষ আপডেট: 12 June 2021 16:36

দ্য ওয়াল ব্যুরো: সংক্রমণ কমেছে। মৃত্যুও ১০০-র নীচেই। কিন্তু তা সত্ত্বেও বাংলার এদিনের কোভিড গ্রাফকে উদ্বেগের বাইরে রাখা যাচ্ছে না একেবারেই। অনেকদিন পর দৈনিক আক্রান্তের চেয়ে কমল একদিনের সুস্থতার সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতর এদিন যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, বাংলায় একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৪ হাজার ২৮৬ জন। আর একদিনে কোভিডকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৯ জন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে মৃত্যু হয়েছে ৮১ জনের। কোভিড টেস্ট হয়েছে মোট ৬২ হাজার ২৭৬ জনের। সুস্থতার হার ৯৭.৭৩ শতাংশ। এছাড়া জেলাভিত্তিক সংক্রমণের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় কলকাতার সংক্রমণ কমেছে অনেকটাই। শহরে নতুন করে ৪০১ জনের শরীরে ভাইরাসের খোঁজ মিলেছে। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। উত্তর ২৪ পরগনার সংক্রমণও তুলনামূলক কম। একদিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৩ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সংক্রমণের নিরিখে এই জেলাই এখনও শীর্ষে। বাকি সব জেলাতেই সংক্রমণ রয়েছে যথেষ্ট কম। যা আশাব্যঞ্জক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমে আসার পিছনে কারণ হিসেবে সরকারি বিধিনিষেধকেই দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, বাংলায় কোভিড ঠেকাতে যে কার্যত লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সফল হয়েছে অনেকাংশে।

```