Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

আদিবাসী নেতার মুখে প্রস্রাব কাণ্ডে নয়া মোড়, কী ঘটেছিল, দশমত বললেন নিজের মুখেই

দ্য ওয়াল ব্যুরো: ভারতের রাজনীতিতে আজও রয়ে গিয়েছে জাতিবিদ্বেষের কালো ছায়া। সম্প্রতি এক আদিবাসী নেতা দশমত রাওয়াতের (tribal leader speaks about urine Incident) মুখে মধ্যপ্রদেশের বিজেপি নেতার প্রস্রাবের ঘটনায় সেই চিত্র যেন ফের প্রকট হয়ে

আদিবাসী নেতার মুখে প্রস্রাব কাণ্ডে নয়া মোড়, কী ঘটেছিল, দশমত বললেন নিজের মুখেই

শেষ আপডেট: 9 July 2023 16:58

দ্য ওয়াল ব্যুরো: ভারতের রাজনীতিতে আজও রয়ে গিয়েছে জাতিবিদ্বেষের কালো ছায়া। সম্প্রতি এক আদিবাসী নেতা দশমত রাওয়াতের (tribal leader speaks about urine Incident) মুখে মধ্যপ্রদেশের বিজেপি নেতার প্রস্রাবের ঘটনায় সেই চিত্র যেন ফের প্রকট হয়ে উঠেছিল।

কিছু দিন আগে আদিবাসী নেতা দশমত রাওয়াতের মুখে (tribal leader speaks about urine Incident) প্রস্রাব করেন মধ্যপ্রদেশের মন্ত্রী প্রবেশ শুক্লা।

এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। তবে সেই ঘটনা জানাজানি হতেই তড়িঘড়ি তাঁকে মালা পরিয়ে পা ধুইয়ে দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এবার সামনে এল সেই ঘটনার ভিডিও যেখানে সেই আদিবাসী নেতা নিজের মুখে জানাচ্ছেন ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে। ভিডিওতে দেখা যায়, দশমত জানাচ্ছেন মন্ত্রীমশাই আচমকাই প্যান্টের চেন খুলে প্রস্রাব করতে শুরু করেন তাঁর মুখে।

প্রসঙ্গত, এই ঘটনা সামনে আসার পর গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত প্রবেশ শুক্লাকে। তবে তারপরই অভিযুক্তকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানান স্বয়ং দশমত রাওয়াত। এ প্রসঙ্গে অনেকে মনে করছেন হয়তো কোনওরকম চাপ সৃষ্টি করা হচ্ছে আদিবাসী নেতার উপর। তার জেরেই এমন সিদ্ধান্ত। এ অনুমান যে মিথ্যা নয় তা স্পষ্ট এই ভিডিও থেকেই।

রাজ্যপাল ‘মুক্ত বাতাস’ নিতে দিল্লি চললেন, তির্যক মন্তব্যের আড়ালে কী আছে


```