Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি বোমা বৃষ্টি সিতাইতে  

দ্য ওয়াল ব্যুরো: শাসক দল বনাম শাসক দল। তাই চলল গুলি। ফাটল বোমা। দিনভর তাণ্ডব চলল কোচবিহারের দিনহাটার সিতাই অঞ্চলে। শাসকদলের গোষ্ঠী কোন্দলে এলাকার চেহারা গৃহযুদ্ধের মতো। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ভয়ংকর চেহারা নিচ্ছে কোচবিহ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে গুলি বোমা বৃষ্টি সিতাইতে  

শেষ আপডেট: 11 July 2018 13:27

দ্য ওয়াল ব্যুরো: শাসক দল বনাম শাসক দল। তাই চলল গুলি। ফাটল বোমা। দিনভর তাণ্ডব চলল কোচবিহারের দিনহাটার সিতাই অঞ্চলে। শাসকদলের গোষ্ঠী কোন্দলে এলাকার চেহারা গৃহযুদ্ধের মতো। বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ভয়ংকর চেহারা নিচ্ছে কোচবিহারে। কখনও ‘মাদার’ বনাম ‘যুব’, তো কখনও যুযুধান দলেরই দুই গোষ্ঠী। এই নিয়ে গতকালই ক্ষোভ ব্যক্ত করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জেলা থেকে তিনি চলে আসার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শুরু হয়ে গেল মারামারি। এবারের লড়াইয়ের কেন্দ্রে ‘মাদার’ তৃণমূল আর যুব তৃণমূলের নেতাদের বিরোধ। ২১ জুলাই তৃণমূলের ধর্মতলা চলো অভিযানের প্রস্তুতি চলছিল সেখানে। হঠাৎই সেই প্রস্তুতি বদলে গিয়ে শুরু হয় বোমা-পিস্তল নিয়ে তীব্র মারামারি। অবস্থা সামাল দিতে পাঠানো হয় র‍্যাফ। লাঠি চালিয়ে পরিস্থিতি সামালও দেয় তারা। কিন্তু পুলিশ বাহিনী চলে আসার পরই আবার যে কে সেই পরিস্থিতি। খবর পাওয়া যাচ্ছে, এলাকায় ঢোকার রাস্তা ঘিরে রেখেছে সশস্ত্র দুষ্কৃতীরা। ফের সংঘর্ষের ঘটনা শুরু হওয়ায় কার্যত দিশেহারা জেলাপ্রশাসন। এলাকায় ঢুকতে ভয় পাচ্ছে পুলিশ। বাইরে থেকে বড় বাহিনী এনে এলাকা শান্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। https://www.youtube.com/watch?v=DUXDp-CwGMk

```