Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

'মুখ্যমন্ত্রী অনুদান দিয়েছেন তাই...', মা দুর্গার হাতে দলীয় পতাকা লাগাল তৃণমূল কর্মী

https://youtu.be/neLab6U1ZKI দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার সময় দেবী দুর্গার (Maa Durga) হাতে গুঁজে দেওয়া হল তৃণমূলের (TMC) দলীয় পতাকা (party flag)। পঞ্চমীর দিন এমনই ছবি ধরা পড়েছে হুগলির গুড়াপে। যা নিয়ে শুরু হয়েছে

'মুখ্যমন্ত্রী অনুদান দিয়েছেন তাই...', মা দুর্গার হাতে দলীয় পতাকা লাগাল তৃণমূল কর্মী

শেষ আপডেট: 1 October 2022 09:39

https://youtu.be/neLab6U1ZKI

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার সময় দেবী দুর্গার (Maa Durga) হাতে গুঁজে দেওয়া হল তৃণমূলের (TMC) দলীয় পতাকা (party flag)। পঞ্চমীর দিন এমনই ছবি ধরা পড়েছে হুগলির গুড়াপে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি শিবির।

জানা গেছে, পঞ্চমীর সকালে কুমোরপাড়া থেকে মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার সময় দুর্গার হাতে তৃণমূলের দলীয় পতাকা গুঁজে দেয় গুড়াপ তৃণমূল পঞ্চায়েতের সদস্য লক্ষ্মণ মণ্ডল। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

যদিও এমন কাণ্ড কেন ঘটিয়েছে, তারও কারণ জানিয়েছে সেই পঞ্চায়েত সদস্য। সে বলেছে, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবে ক্লাবে দুর্গাপুজোর জন্য ৬০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। সে কারণেই প্রতিমার হাতে দলীয় পতাকা লাগিয়েছি।'

এই বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, 'এই ঘটনাকে ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন কি নিজের দলের ভাঁড়ার থেকে? এটা তো সরকারি তহবিল থেকে দেওয়া। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। তাই বলে মায়ের হাতে দলীয় পতাকা লাগিয়ে দেবে! গোটা রাজ্যজুড়ে তৃণমূল নোংরা রাজনীতি শুরু করেছে। এরাই বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে।'

ফিল্মি কায়দায় বাসকে ধাওয়া, ঘোলায় উদ্ধার ১৯০টি বিরল প্রজাতির কচ্ছপ!


```