Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

পরিষদীয় আচরণ, শুভেন্দুদের মোকাবিলা শেখাতে বিধায়কদের ‘‌কর্মশালা’‌ চলছে তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো:‌ নতুন বিধায়কদের পাঠ দিতে বিধানসভায় এখন তৃণমূল পরিষদীয় দলের বৈঠক চলছে। নতুনদের ‘‌ক্লাস’‌ নিচ্ছেন বর্ষীয়ান মন্ত্রী, বিধায়করা। সোমবার সকাল সাড়ে ১০টায় শোকপ্রস্তাবের পর মুলতুবি হয়ে যায় বিধানসভার অধিবেশন। তারপর ১২টা থেকে নতুন

পরিষদীয় আচরণ, শুভেন্দুদের মোকাবিলা শেখাতে বিধায়কদের ‘‌কর্মশালা’‌ চলছে তৃণমূলের

শেষ আপডেট: 5 July 2021 07:37

দ্য ওয়াল ব্যুরো:‌ নতুন বিধায়কদের পাঠ দিতে বিধানসভায় এখন তৃণমূল পরিষদীয় দলের বৈঠক চলছে। নতুনদের ‘‌ক্লাস’‌ নিচ্ছেন বর্ষীয়ান মন্ত্রী, বিধায়করা। সোমবার সকাল সাড়ে ১০টায় শোকপ্রস্তাবের পর মুলতুবি হয়ে যায় বিধানসভার অধিবেশন। তারপর ১২টা থেকে নতুন বিধায়কদের নিয়ে পরিষদীয় রাজনীতির ‘‌কর্মশালা’‌ শুরু হয়েছে। বিধানসভায় বিজেপি বিধায়কদের মোকাবিলা করতে হবে তা এই কর্মশালার অন্যতম আলোচ্য। বিধানসভায় প্রথমদিনেই রাজ্যপালের ভাষণের সময় বিজেপি বিক্ষোভ দেখিয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই সরকারের প্রতি আক্রমণাত্মক মেজাজ ছড়িয়েছেন। সূত্রের খবর, তাঁদের সঙ্গে লড়াই করতে কী কী কৌশল অবলম্বন করতে হবে, তাও বাতলে দেওয়া হবে এদিন। অধিবেশন কক্ষে কী করা যাবে, আর কী করা যাবে না, তাও শেখানো হচ্ছে। তৃণমূলের বিধায়ক সংখ্যা ২১০ জন। সূত্রের খবর, এদের প্রত্যেককেই নিয়মিত বিধানসভায় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। কোনও কারণে আসতে না পারলে, তা আগেই জানাতে হবে। জানা গেছে, বিধানসভায় বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না বলে ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে নবনির্বাচিত বিধায়কদের। শুক্রবার ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে। এরপরই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন পরিষদীয় দলের পক্ষ থেকে নতুন বিধায়কদের শিখিয়ে–পড়িয়ে নেওয়ার। সেই মতো শুরু হয়েছে কর্মশালা। সেখানে নব নির্বাচিত বিধায়কদের আলাদা করে কয়েকটি বিষয় বলে দেওয়া হচ্ছে। এক প্রবীণ বিধায়ক বলেন, নতুন বিধায়কদের অনেক কিছুই শিখতে হবে।’ নতুনদের মধ্যে যেমন রয়েছেন, রাজনীতিক, তেমনই রয়েছেন অভিনেতা–অভিনেত্রী, চলচিত্র পরিচালক, প্রাক্তন ফুটবলার ও ক্রিকেটারও। যার অনেকেই পরিষদীয় রাজনীতির রীতিনীতি জানেন না। তাঁদের আদব কায়দা হাতে কলমে শেখাবেন পার্থ,সুব্রত–সহ তৃণমূলের অন্য বর্ষীয়ানরা।

```