Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

ভিখিরির ঘরেও চুরি, খোয়া গেল দশ হাজার টাকা আর খঞ্জনি

জন্মান্ধ বয়স্ক এই দুই ভাইবোন একসঙ্গেই থাকেন। তারা খঞ্জনি বাজিয়ে ট্রেনে ট্রেনে ভিক্ষে করে যা রোজগার হয় তা দিয়ে কোনওমতে দিন গুজরান করেন। এবার এই দীনহীনের বাড়িতে চুরির খবর সামনে আসতেই হতবাক বাসিন্দারা। 

ভিখিরির ঘরেও চুরি, খোয়া গেল দশ হাজার টাকা আর খঞ্জনি

শেষ আপডেট: 6 December 2023 17:14

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: চুরি হয়ে গেল অন্ধ ভিখিরির খঞ্জনি। সঙ্গে তাঁর শেষ সম্বল নগদ ১০ হাজার টাকাও। পুলিশে অভিযোগ জানানো হলেও এখনও তদন্তে কেউ আসেনি বলেই অভিযোগ। 

জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত রানিনগর এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথ ও মীনাদেবী। জন্মান্ধ বয়স্ক এই দুই ভাইবোন একসঙ্গেই থাকেন। তারা খঞ্জনি বাজিয়ে ট্রেনে ট্রেনে ভিক্ষে করে যা রোজগার হয় তা দিয়ে কোনওমতে দিন গুজরান করেন। এবার এই দীনহীনের বাড়িতে চুরির খবর সামনে আসতেই হতবাক বাসিন্দারা। 

প্রতিদিনের মতো সোমবার সকালেও ভিক্ষে করতে বেরিয়েছিলেন দুই ভাইবোন। সন্ধে নাগাদ বাড়ি ফেরেন। টিনের গেট হাতড়ে বুঝতে পারেন তালা খোলা। আঁতকে ওঠেন নারায়ণ। এরপর উঠোন পেরিয়ে ঘরের দরজা খুলতে গেলে সেখানেও একই ব্যাপার। দরজার তালা ভাঙা। বুঝে যান তাঁর বাড়িতে চুরি হয়েছে। প্রতিবেশীদের ডাক দেন। তারা এসে দেখেন ঘর লন্ডভন্ড হয়ে আছে। প্রতিবেশী শম্ভু পাসোয়ান বলেন “সোমবারের ঘটনা। এরা সকালে ভিক্ষে করতে বেরিয়ে যান। ফিরে এসে দেখেন তালা ভাঙা। বাক্স ভাঙা। সব চুরি হয়ে গেছে। আমাদের এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। আমরা চাই পুলিশ আসুক। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।” 

নারায়ণ বলেন, “আমরা দুই ভাইবোন মিলে ভিক্ষে করে দিনপাত করি। যা আয় করি তার থেকে কিছু কিছু করে জমিয়ে ১০ হাজার টাকা সঞ্চয় করে বাড়িতেই রাখা ছিল। সেই টাকা চুরি হয়ে গেল। পরে টিনের বাক্স খুলে দেখলাম সেখানে রাখা এক জোড়া খঞ্জনিও চুরি হয়ে গেছে। এমন ঘটনা হবে স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু শেষমেশ আমার বাড়িতেই চুরি হয়ে গেল। পঞ্চায়েতকে জানিয়েছি। থানায় অভিযোগ জানাতে বলল। আমি জানিয়েছি। পুলিশ আমার বাড়ি আসবে বলেছিল। কিন্তু এখনও এল না।” ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল জানান, ঘটনার তদন্ত হবে।


```