Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

প্রাথমিকে নিয়োগে বড় খবর, ১৮৯ জনকে সোমবার ইন্টারভিউয়ে ডাকল পর্ষদ

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগে (TET 2014) হাইকোর্টের নির্দেশ মেনে ১৮৯ জনকে ইন্টারভিউয়ে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে আচার্য ভবনে এই নিয়োগ প্রক্রিয়া হবে বলে বিজ্ঞপ্তি

প্রাথমিকে নিয়োগে বড় খবর, ১৮৯ জনকে সোমবার ইন্টারভিউয়ে ডাকল পর্ষদ

শেষ আপডেট: 16 September 2022 13:49

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগে (TET 2014) হাইকোর্টের নির্দেশ মেনে ১৮৯ জনকে ইন্টারভিউয়ে ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে আচার্য ভবনে এই নিয়োগ প্রক্রিয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ মোট ১৮৯ জনের নামের তালিকা করে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ওইদিন যাবতীয় নথি নিয়ে চাকরি প্রার্থী আচার্য ভবনে পৌঁছতে হবে। সেখানেই ডকুমেন্ট ভেরিফিকেশন করবেন পর্ষদের কর্তারা।

২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৬ এবং ২০১৯ সালে নিয়োগ দেয় রাজ্য সরকার। কিন্তু পৃথক পৃথক ছ’টি মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে (Calcutta High Court)। মামলাকারীরা আর্জি জানান, যে ছ’টি প্রশ্ন ভুল ছিল তা তারা উত্তর দিয়েছিলেন। ফলে সেই প্রশ্নগুলির পুরো নম্বর তাঁদের প্রাপ্য।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করে। তাঁরা অনুসন্ধান করে হাইকোর্টকে রিপোর্ট দেয়, ছ’টি প্রশ্ন ভুল ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায়। ওই কমিটি সুপারিশ করে, পরীক্ষার্থীদের নম্বর পাওয়ার দাবি অমূলক নয়। হাইকোর্ট তা নিশ্চিত করুক।

এরপর ধাপে ধাপে ২৩ জন, ৫৪ জন এবং ১১২ জনকে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত বলে, শূন্যপদ না থাকলে তা তৈরি করে এই ১৮৯ জনকে নিয়োগ করতে হবে। তার জন্য সময়ও বেঁধে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময়সীমার মধ্যেই এই চাকরিপ্রার্থীদের নিয়োগ সুনিশ্চিত করতে বিজ্ঞপ্তি জারি করল আচার্য ভবন।

পার্থর মামা কে? যাঁর কথা বলে জামিন চাইলেন প্রাক্তনমন্ত্রী


```