Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

রাস্তার জন্য ভাঙা হতে পারে দোকান, অস্তিত্ব সঙ্কটে শক্তিগড়ের ল্যাংচা

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: কৃষ্ণনগরের সরপুরিয়া, বর্ধমানের মিহিদানার মতো শক্তিগড়ের ল্যাংচাও মিশে রয়েছে বাঙালির রসনায়। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যের টানেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে  যেতে-আসতে থমকে যায় বাসের চাকা। দাঁড়িয়ে পড়ে গাড়ি। কিন্তু শক

রাস্তার জন্য ভাঙা হতে পারে দোকান, অস্তিত্ব সঙ্কটে শক্তিগড়ের ল্যাংচা

শেষ আপডেট: 1 August 2018 05:39

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: কৃষ্ণনগরের সরপুরিয়া, বর্ধমানের মিহিদানার মতো শক্তিগড়ের ল্যাংচাও মিশে রয়েছে বাঙালির রসনায়। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যের টানেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে  যেতে-আসতে থমকে যায় বাসের চাকা। দাঁড়িয়ে পড়ে গাড়ি। কিন্তু শক্তিগড়ের সেই বিখ্যাত ল্যাংচাই আজ তীব্র সঙ্কটে। চওড়া হবে জাতীয় সড়ক। তাই অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এগোলে শক্তিগড়ের রাস্তার দু’ধারে কম বেশি ৪০ টি ল্যাংচার দোকান। কোনওটা ল্যাংচাঘর, কেউ ল্যাংচা সম্রাট। বাহারি স্বাদের মতো, বাহারি সব নাম। কম বেশি এই সব কটি দোকানই আজ উচ্ছেদের মুখে। ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত মোট ১৩০ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ হবে। তৈরি হবে চার লেনের বদলে ৬ লেনের রাস্তা। ইতিমধ্যে তার প্রাথমিক কাজ শুরু হয় গিয়েছে। চলছে জমি অধিগ্রহণের কাজ। জেলা বা রাজ্য প্রশাসনের কর্তাদের  সঙ্গে ঘন ঘন বৈঠক করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আর তাতেই ঘুম ছুটেছে ল্যাংচা ব্যবসায়ীদের। ব্যবসায়ী সংগঠনের সহ সভাপতি পারভেজ ইসলাম বলেন, “২০০৭ সালের আগে হাইওয়ে কর্তৃপক্ষ এখানে আমাদের ব্যবসা করার অনুমতি দেয়নি। ২০০৭ এর পর সবুজ সঙ্কেত মেলায় আমরা জা৩ীয় সড়কের ধারে জমি কিনে দোকান করি। এখন আবার বলছে উঠে যেতে। ক্ষতিপূরণ পেলেও কোথায় যাব আমরা? এত লোকের রুটিরুজির কী হবে? তাই কোনওমতেই এই জায়গা ছাড়বো না।” ২০০৪ সালে ২ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ে চালু হয়। শের শাহের তৈরি জিটি রোড বা গ্রান্ড ট্র্যাঙ্ক রোড ভেঙে তৈরি হয় ২ নম্বর জাতীয় সড়ক। এই সড়ক তৈরির সময় ভাঙা পড়েছিল ল্যাংচার দোকানগুলি। কার্যত সর্বসান্ত হয়ে গিয়েছিলেন ল্যাংচা ব্যবসায়ীরা। ফের তাঁরা আস্তানা গেড়েছিলেন জাতীয় সড়কের ধারে । নতুন করে ঢেলে সাজানো হয়েছিল ল্যাংচার দোকানগুলিকে। নবকলেবরে গড়ে ওঠা ল্যাংচা ব্যবসা মাত্র এক দশকের মধ্যেই ফের ফুলে ফেঁপে ওঠে।  ব্যবসায়ীরা জানিয়েছেন, দশক ঘুরতে না ঘুরতেই ফের সেই ব্যবসার অস্তিত্ব বিপন্ন। বর্ধমান পূর্বের বিধায়ক নিশিথ মালি বলেন, “রাস্তা সম্প্রসারণ করতে হলে দোকানতো ভাঙতেই হবে। কিন্তু এই ব্যবসায়ীরা যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাও দেখা হবে। অন্যত্র এঁদের পুনর্বাসনের দিকটি নিশ্চিত করবে সরকার।” কথিত আছে, লর্ড কার্জন বর্ধনামে আসার পর, মহারাজের নির্দেশে একটি নতুন রকমের মিষ্টি তৈরি করা হয়। মিষ্টির নাম দেওয়া হয় ল্যাংচা। সেই শুরু। গত কয়েক দশকে শক্তিগড়ের ল্যাংচার প্রচার বেড়েছে বহুগুণ। খ্যাতি ছড়িয়েছে বিদেশেও। গোটা ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে কয়েক হাজার মানুষ। কয়েকশো পরিবারের দিন গুজরান হয় এই ল্যাংচা বেচেই। দোকান উঠে গেলে কাারিগর থেকে দোকানকর্মী কাজ হারাবেন সকলেই। তাই এক চুল জমিও তাঁরা ছাড়তেও নারাজ। প্রয়োজনে সর্বশক্তি দিয়ে আন্দোলন শুরু করা হবে বলেই জানিয়েছেন শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা।

```