Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

নতুন জেলার স্বপ্ন সফল হবে না, দিল্লি যাওয়ার আগে হুঙ্কার শুভেন্দুর

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বড় ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলায় আরও সাতটি জেলা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রাতে

নতুন জেলার স্বপ্ন সফল হবে না, দিল্লি যাওয়ার আগে হুঙ্কার শুভেন্দুর

শেষ আপডেট: 1 August 2022 17:26

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বড় ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলায় আরও সাতটি জেলা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রাতে দিল্লি যাওয়ার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কার্যত হুঙ্কার দিয়ে গেলেন, সেই স্বপ্ন সফল হবে না।

মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রয়েছে শুভেন্দু অধিকারীর। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারেরও সেখানে থাকার কথা। এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা বলেন, "মুখ্যমন্ত্রীর এই স্বপ্ন সফল হবে না। বঙ্গ নাম হয়নি। বিধান পরিষদ হয়নি। মুখ্যমন্ত্রীর আচার্য হওয়া হয়নি। এটাও হবে না।"

যদিও পর্যবেক্ষকদের অনেকের বক্তব্য, জেলা ভাগের ব্যাপারে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের বিষয় নেই। শুভেন্দু এসব বলছেন শুধুমাত্র রাজ্যের বিরোধিতার জন্যই।

শুভেন্দুর বক্তব্য, মুখ্যমন্ত্রী তাঁর স্তাবক আইপিএস এবং আইএএসদের রাজ্যে রেখে দেওয়ার জন্যই কৌশলে এই ঘোষণা করেছেন। তাঁর কথায় সেন্ট্রাল ক্যাডারের আইপিএস-আইএএসদের ক্ষেত্রে কেন্দ্র-রাজ্যের যে আনুপাতিক হার হওয়া উচিত তাতে মাত্র ১১ জন দিল্লিতে ডেপুটেশনে রয়েছেন। থাকার কথা ৪৪ জনের।

উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে যে মুখ্যমন্ত্রী ভেঙে ছোট করবেন সে কথা অনেকদিন ধরেই বলছেন। এদিন ঘোষণার পর দেখা গিয়েছে, নদিয়া, বাঁকুড়া মুর্শিদাবাদকেও ছোট করেছে নবান্ন। এতে স্থানীয় মানুষের আবেগও জড়িয়ে রয়েছে।

শুভেন্দুর অবশ্য দাবি, এর আগেও মুখ্যমন্ত্রী অনেকগুলো জেলা ভেঙেছিলেন। কিন্তু কোনওটির ক্ষেত্রেই পর্যাপ্ত প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম, দার্জিলিং ভেঙে কালিম্পং, জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার এবং বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান করেছেন।

আরও পড়ুন: এসএসসির আন্দোলনকারীদের চাকরি দিতে আইনি ব্যবস্থার কথা ভাবছে তৃণমূল, জানালেন শিক্ষামন্ত্রী


```