Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?

অভিষেক-রুজিরাকে জেরার জন্য দিল্লিতে ডাকা যাবে না, ইডির আবেদনে এখনই সাড়া দিল না সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) জেরার জন্য দিল্লিতে ডাকা যাবে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে কলকাতাতেই করতে হবে। শুক্রবার ইডির আ

অভিষেক-রুজিরাকে জেরার জন্য দিল্লিতে ডাকা যাবে না, ইডির আবেদনে এখনই সাড়া দিল না সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 29 July 2023 04:22

দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) জেরার জন্য দিল্লিতে ডাকা যাবে না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়, তাহলে কলকাতাতেই করতে হবে। শুক্রবার ইডির আইনজীবীকে ফের তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

শুধু অভিষেক-রুজিরা নন, ইডি যে অন্য শহরে ডেকে পাঠাচ্ছে তা নিয়ে আপত্তি করে সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রীর মেয়ে কলভাকুন্টলা কবিতা ও প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম। সেই মামলাগুলোর একত্রে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এদিন সেই মামলার শুনানিতে ইডির আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু বলেন, কলকাতায় জেরা করতে অসুবিধা হয়। তদন্তকারী অফিসারদের এখান থেকে কলকাতায় যেতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সাংসদ। তিনি এমনিই দিল্লিতে আসেন। অভিষেকের দিল্লিতে ইডি দফতরে আসতে অসুবিধা থাকার কথা নয়।

এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ইডি ডাকলে দিল্লিতেই প্রশ্নের জবাব দিতে আসতে হবে অভিষেক-রুজিরা। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন অভিষেক ও রুজিরা। সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায়ের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। সেই স্থগিতাদেশই এদিন বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে ইডিকে ৬ সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে। ইডি সুপ্রিম কোর্টে তাদের মত জানানোর পর, অভিষেক-রুজিরা, কবিতা, নলিনী চিদম্বরমরা আরও দু’সপ্তাহ পাবেন তাঁদের বক্তব্য জানাতে।

অভিষেক-রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা নিয়েও এদিন আদালতে এক প্রকার মুখ পুড়েছে ইডির। এর আগের দিন শুনানির সময়েই বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি সঞ্জয় কিসান কউল বলেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখনই ডাকা হয়েছে তিনি সহযোগিতা করেছেন। তা ছাড়া উনি একবার বিদেশে চিকিৎসা করাতে গিয়ে যথাসময়ের মধ্যে ফিরেও এসেছেন। তাহলে তাঁর বিরুদ্ধে কেন খামোখা লুক আউট নোটিস জারি করে রাখা হয়েছিল? এতে কি বিষয়টা জটিল হয়ে যাচ্ছে না?

আবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকানোর ব্যাপারেও এদিন ইডিকে প্রশ্ন করেন বিচারপতিরা (Supreme Court)। রুজিরা অনুমতি চাইলেও কেন তা দেওয়া হয়নি সেই প্রশ্ন তোলেন।

এদিন ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যা শুনে বিচারপতিরা বলেন, তাই যদি করে থাকেন, তাহলে লুক আউট নোটিস কেন? অবিলম্বে তা প্রত্যাহার করুন।
তবে আদালত জানিয়েছে, ভবিষ্যতে অভিষেক ও তাঁর স্ত্রীর বিদেশ সফরে যাওয়ার প্রয়োজন পড়লে, সাত দিন আগে ইডিকে জানাতে হবে।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে হলুদ ট্যাক্সি! উঠে যাচ্ছে প্রিপেইড বুথ


```