
শেষ আপডেট: 17 July 2023 15:32
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এবার অপরূপাকে পাল্টা নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, 'বিধানসভা ভোটের আগে বিজেপিতে আসার জন্য উনি তো দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা ভিতর থেকে খবর পেয়েছি, যেহেতু উনি গত বার হারতে হারতে জিতে গিয়েছিলেন তাই ওনার দল তাঁকে টিকিট দেবে না ঠিক করেছে। তাই দলের সঙ্গে সম্পর্ক ভালো করতে বিজেপির নামে কুৎসা করছেন।'
রবিবার আরামবাগের বিধায়ক অপরূপা পোদ্দার (Aparupa Poddar) একটি বিস্ফোরক টুইট করেন। সেখানে তিনি জানান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ব্যক্তিগত রাগ করেছেন। কারণ তিনি দলে ফিরতে চাইছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খোলেনি। এটা বিজেপি ভালই জানে।
এরপরেই বেঙ্গালুরুতে ২৪টা বিরোধী দলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের যাওয়া নিয়ে সুকান্ত বলেন, 'সোনিয়া গান্ধীর নৈশ ভোজে উনি (মমতা) যেতেই পারেন, তাতে লাভ হবে না, বিপুল পরিমাণ সিট নিয়ে ২০২৪-এ ফের আবার ক্ষমতায় আসবে বিজেপি।'
পাশাপাশি তিনি এও জানিয়ে দেন, 'যেভাবে শাসকদল হামলা চালাচ্ছে, তাতে বাংলার মানুষ ৩৫৫ ও ৩৫৬ চাইছে, আমরা চাইছি না।'
সোমবার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ, বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকায় আক্রান্ত বিজেপি প্রার্থী, কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। সেখানেই তিনি এই কথা বলেন।
সোনা নিয়ে পালানোর সময় পুলিশকে গুলি! চুঁচুড়ায় ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত তিন