Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

ভিড়ে রাশ টানতে ছটেও কোভিড বিধি, দামোদরের সদরঘাট পরিদর্শন করলেন বর্ধমানের পুলিশ সুপার

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছটেও কোভিড বিধি। ছট পুজোয় জমায়েত নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করল জেলার পুলিশ প্রশাসন। বুধবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দামোদরের সদরঘাট পরিদর্শন করা হয়। ছটপুজোয় প্রতিবছরই বহু মা

ভিড়ে রাশ টানতে ছটেও কোভিড বিধি, দামোদরের সদরঘাট পরিদর্শন করলেন বর্ধমানের পুলিশ সুপার

শেষ আপডেট: 18 November 2020 13:16

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছটেও কোভিড বিধি। ছট পুজোয় জমায়েত নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করল জেলার পুলিশ প্রশাসন। বুধবার পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দামোদরের সদরঘাট পরিদর্শন করা হয়। ছটপুজোয় প্রতিবছরই বহু মানুষের ভিড় জমে এই সদরঘাটে। ঘাটের কি পরিস্থিতি রয়েছে, কত সংখ্যক মানুষজন উপস্থিত থাকবেন, ভক্তরা কীভাবে এই ঘাটে পুজো দেবেন এবং বড় গাড়ি ও ছোট গাড়ি কোন দিকে আসবে কোনদিকে যাবে, গাড়ি থাকার কী ব্যবস্থা থাকবে সবকিছু খতিয়ে দেখেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। লাইট থেকে ওয়াচ টাওয়ার সব বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি কথা বলেন আয়োজকদের সঙ্গে। পুলিশ সুপার ছাড়াও পরিদর্শনের সময় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়, ট্রাফিক ডিএসপি আবদুল কালাম, এসডিপিও (সাউথ) আমিরুল ইসলাম খান, বর্ধমান থানার আইসি পিন্টু সাহা, ট্রাফিকের ওসি সংগ্রাম মহিতে সহ পুলিশ  প্রশাসনের আধিকারিকরা । পুলিশ সুপার ভাস্কর মুখার্জি বলেন, ‘‘কোভিডের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় কোনও ভাবেই এক জায়গায় বহু মানুষের জমায়েত করা যাবে না। পুলিশের কাছে থাকবে শক্তিশালী ড্রাগন লাইট। যা দিয়ে বহু দূর থেকে দেখা যাবে। যে কোনও ধরণের বিপদ রুখতে নৌকা নিয়ে নদীতে থাকবে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।’’

```