Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই খানাকুলে পুলিশি তৎপরতা, বোমা ও আধুনিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৬

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর প্রশাসন। আধুনিক আগ্নেয়াস্ত্র এবং ৭২ টি তাজা বোমা সহ খানাকুলে গ্রেফতার করা হল ছ’জনকে। বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে আরামবাগ মহকুমার খানাকুল ব্লক। স্বাধীনতা দিবসেও রাজনৈতিক

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই খানাকুলে পুলিশি তৎপরতা, বোমা ও আধুনিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ৬

শেষ আপডেট: 27 August 2020 09:11

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর প্রশাসন। আধুনিক আগ্নেয়াস্ত্র এবং ৭২ টি তাজা বোমা সহ খানাকুলে গ্রেফতার করা হল ছ’জনকে। বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে আরামবাগ মহকুমার খানাকুল ব্লক। স্বাধীনতা দিবসেও রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। খানাকুলে খুন হন সুদর্শন প্রামাণিক (৪০) নামে এক বিজেপি কর্মী। খানাকুলের নবতিপুরে এ দিন সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ছিল বিজেপির। কাছাকাছি জায়গায় পতাকা উত্তোলনের কর্মসূচি ছিল তৃণমূলেরও। সেই সময়েই দুই দলের কর্মীদের মধ্যে বচসা বাঁধে। তা থেকেই খুনের ঘটনা ঘটে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজনই পিটিয়ে মেরেছে তাঁদের কর্মীকে। তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করে তৃণমূল। গত বছরের ১৫ জুন দলীয় কার্যালয়ের সামনে খুন হন খানাকুল ২ পঞ্চায়েত সমিতির সদস্য ও এলাকার দাপুটে তৃণমূল নেতা মনোরঞ্জন পাত্র (৫৬)। লাঠি, বাঁশ, রড দিয়ে তাঁকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বিজেপির দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়। আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরশুড়ার মতো গ্রামীণ হুগলির বিভিন্ন এলাকা চিরকালই রাজনৈতিক ভাবে উত্তেজনাপ্রবণ। একই সঙ্গে এই সমস্ত এলাকায় রাজনৈতিক সংঘাত, খুন এসবও বহু পুরনো রেওয়াজ। বাম জমানাতেও ছিল। তৃণমূল আসার পর ঝাণ্ডার রঙ বদলেছে। বাকি সব একই রয়েছে। এমনটাই বক্তব্য এলাকার মানুষের। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলের রাজনৈতিক সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশসুপারকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এরপরেই নড়েচড়ে বসে হুগলি প্রশাসন। বুধবার খানাকুলের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক অভিযোগে ছ’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৭২ টি তাজা বোমা। একাধিক আধুনিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জা‌নিয়েছে পুলিশ। হুগলির পুলিশ সুপার(গ্রামীণ) তথাগত বসু বলেন, ‘‘বিভিন্ন হিংসাত্বক ঘটনায় জড়িত ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় সংঘর্ষ বাধানোর জন্য মজুত করা বোমা উদ্ধার করা হয়েছে। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে  ওই দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়।’’ তিনি জানান, আগামী দিনে যে কোনও হিংসাত্বক ঘটনা এড়াতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হবে এবং এলাকায় বিভিন্ন পুলিশ ফাঁড়িগুলোকে সক্রিয় করা হবে।

```