Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

বছর শেষের ভিড়ে দিঘা ফার্স্ট, দার্জিলিং সেকেন্ড, ডুয়ার্স অযোধ্যা কে কত নম্বরে দেখুন

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কে কাটল গোটা বছর। মৃত্যুশোক-ভয় আর উৎকণ্ঠাকে সঙ্গে নিয়ে। তবুও শেষ ভাল যার সব ভাল তার, এই আপ্তবাক্যকে প্রমাণ করাই যেন চ্যালেঞ্জ। দিঘা থেকে দার্জিলিং, শুশুনিয়া থেকে অযোধ্যা প্রমাণ করছে তা। নতুন বছরকে স্বাগত জানাতে প

বছর শেষের ভিড়ে দিঘা ফার্স্ট, দার্জিলিং সেকেন্ড, ডুয়ার্স অযোধ্যা কে কত নম্বরে দেখুন

শেষ আপডেট: 31 December 2020 12:16

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্কে কাটল গোটা বছর। মৃত্যুশোক-ভয় আর উৎকণ্ঠাকে সঙ্গে নিয়ে। তবুও শেষ ভাল যার সব ভাল তার, এই আপ্তবাক্যকে প্রমাণ করাই যেন চ্যালেঞ্জ। দিঘা থেকে দার্জিলিং, শুশুনিয়া থেকে অযোধ্যা প্রমাণ করছে তা। নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবারই ভিড় উপচে পড়ে দিঘায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভিড়ের নিরিখে নিঃসন্দেহে প্রথম দিঘা। খ্রিসমাস ইভ শুরু হতেই ভিড় বাড়তে শুরু করে সৈকত শহরে। আজ বছর শেষ দিনে তা বেড়ে গেল কয়েক গুণ। সমুদ্র স্নান, বিচে ছুটে বেড়ানো, সবকিছু মিলিয়ে আনন্দ উচ্ছ্বাসে এ মেতে উঠেছেন পর্যটকেরা। নজর রেখেছে প্রশাসন। তবুও উৎসাহের আতিশয্যে বহু ক্ষেত্রেই উপেক্ষিত করোনা বিধি। তবে হোটেল মালিকরা জানাচ্ছেন, প্রতিবছর এ সময় প্রায় দু’লক্ষ মানুষ আসেন দিঘায়। এবার সংখ্যাটা থমকে গেছে এক লাখেই। সমুদ্র না পাহাড়! বরাবরই কনফিউজড বাঙালি। তাই দিঘা-দার্জিলিঙের দড়ি টানাটানি চলে বছরভর। এবার করোনা পরিস্থিতিতে সেই লড়াই যেন আরও হাড্ডাহাড্ডি। লোকের ছোঁয়াচ বাঁচিয়ে বর্ষবরণের আনন্দে মাতবেন বলে ভেবেছিলেন যাঁরা, তাঁরা বেশিরভাগই ছুটেছেন হাতের কাছে দার্জিলিঙে। তাই শহর দার্জিলিং তো বটেই ঠাঁই নেই অবস্থা লাগোয়া গ্রামগুলিতেও। মিরিক, কালিম্পং, কার্শিয়াং পর্যটকদের ভিড় উপচে পড়েছে। হেরিটেজ রাইড নিতে টয়ট্রেনের সামনে মস্ত লাইন। ভিড়ের নিরিখে নিঃসন্দেহে সেকেন্ড দার্জিলিং। তিন নম্বরে রাখাই যায় বাঁকুড়া জেলায় মুকূটমণিপুর, শুশুনিয়া, বিষ্ণুপুর, জয়পুরকে। কংসাবতীর ধারে মুকূটমণিপুরে ভিড় শুরু হয়ে গেছে ২৫ ডিসেম্বর থেকেই। বছরভরের ক্লান্তি ভুলতে আসা পর্যটকদের ভিড়ে গমগম করছে শুশুনিয়া পাহাড়ও। খালি নেই কোনও হোটেল রিসর্ট। উঁচু টিলা- লাল মাটি আর শাল মহুয়ার টানে ভিড় বাড়ছে। অযোধ্যা পাহাড়ের টানে ভিড় বাড়ছে পুরুলিয়ায়। অযোধ্যা পাহাড়ের কোনও সরকারি-বেসরকারি আবাসে থাকার জায়গা নেই। এমনকি ভর্তি পুরুলিয়া শহরের হোটেলগুলিও। জানা গেল জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত সব বুকড। ভিড়ের নিরিখে নিঃসন্দেহে চার নম্বরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। ভিড়ের হিসেবে পাঁচ নম্বরে ডুয়ার্স। উত্তরবঙ্গে গিয়েছেন। অথচ পাহাড়ে ওঠেননি যাঁরা, তাঁরা থেকে গিয়েছেন ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল রিসর্টে। গরুমারা, চাপরামারি, মূর্তির হোটেল রিসর্টগুলি ফাঁকা নেই কোনওটাই। জানা গেল, যাঁরা আসছেন তাঁদের বেশিরভাগই দক্ষিণবঙ্গের মানুষ। বর্ষবরণের অনুষ্ঠানের জন্য সেজে উঠেছে ডুয়ার্সের রিসর্টগুলি। আলিপুরদুয়ারের বক্সা-জয়ন্তী-জলদাপাড়া-টোটোপাড়াতেও নজরকাড়া ভিড়। তবে এ ব্যাপারে এগিয়ে জয়ন্তী। ভর্তি এখানকার বেশিরভাগ হোটেল। মোহনার বকখালি এবার তুলনামূলক পিছিয়ে। বছর শেষে যেমন ভিড় দেখে অভ্যস্ত এখানকার মানুষ, এবার তার সিকিভাগও নেই। বিচ্ছিন্নভাবে কিছু মানুষ এসেছেন পিকনিক করতে। ডায়মন্ডহারবারেও এবার তেমন ভিড় নজরে আসেনি।  কোভিডের আতঙ্ক দূরে সরিয়ে যাঁরা বের হতে পেরেছেন তাঁদের নিয়েই সাধ্যমতো উৎসবের আবহ তৈরি হয়েছে। আর যাঁরা বের হতে পারলেন না তাঁরা থেকে গেলেন ২০২১ এর অপেক্ষায়।    

```