Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

ঠিকাদারকে রাস্তার কাজ বন্ধের হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়ল বেলপাহাড়িতে

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: স্বাধীনতা দিবসের দিন কালা দিবস পালনের আর্জি জানিয়ে পোস্টার পড়েছিল। এবার রাস্তার কাজ বন্ধ করার হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়ল বেলপাহাড়ি থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্র

ঠিকাদারকে রাস্তার কাজ বন্ধের হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়ল বেলপাহাড়িতে

শেষ আপডেট: 4 September 2020 14:49

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: স্বাধীনতা দিবসের দিন কালা দিবস পালনের আর্জি জানিয়ে পোস্টার পড়েছিল। এবার রাস্তার কাজ বন্ধ করার হুমকি দিয়ে মাওবাদীদের নামে পোস্টার পড়ল বেলপাহাড়ি থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার পথে হরদা গ্রামের মোড়ে ঠিকাদারের বিরুদ্ধে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান স্থানীয় মানুষ। রাস্তার সাইনবোর্ড এবং রাস্তার কাজে ব্যবহার হওয়া গাড়িগুলির উপর এই পোস্টারগুলি সাঁটানো ছিল। একমাসের মধ্যে ফের মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে বেলপাহাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টারগুলি ছিঁড়ে ফেলে। জামবনি ব্লকের ধড়সা থেকে পোড়াডি পর্যন্ত মোট ৪০ কিলোমিটার রাস্তা। তার মধ্যে মাত্র ২৮ কিমি রাস্তার কাজ শুরু হয়েছে। পূর্ত দফতরের তত্ত্বাবধানে এই কাজ চলছে। ২০১৯ সালের মার্চ মাস থেকে কাজ শুরু করেছে মেসার্স সৌরভকুমার রায় নাম একটি ঠিকাদারি সংস্থা। এই  ঠিকাদারি সংস্থার কর্ণধার সৌরভকুমার রায়ের নামে কাজ বন্ধ করার হুমকি দিয়ে মাওবাদীদের নামে এদিন লালকালিতে লেখা পোস্টার পড়ে। পোস্টারগুলিতে লেখা রয়েছে ‘‘সৌরভ রায়, রোডের কাজ বন্ধ করুন, সি পি আই মাওবাদী।’’ ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন, ‘‘এদিন বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার পথে হরদা গ্রামের মোড়ে কিছু পোস্টার উদ্ধার হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’’ বিধানসভা ভোট যত সামনে আসছে ততই বেলপাহাড়ি লাগোয়া এলাকায় নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে মাওবাদীরা। ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন এই দিনটিকে কালা দিবস হিসেবে পালনের আর্জি জানিয়ে বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার রাস্তায় পাঁচ নম্বর রাজ্য সড়কের পাশে বাঁকশোল এবং শালতল গ্রামে মাওবাদীদের নামে পোস্টার পড়ে। সেই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। সপ্তাহ দুয়েক আগে বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের পচাপানি গ্রামে বেসরকারি গ্যাসের ডিলার,  ঠিকাদার এবং স্কুল শিক্ষকের বাড়িতে টাকা চেয়ে মাওবাদী চিঠি যায়। টাকা দিতে রাজি না হওয়ায় বিদ্যুৎ দাস নামে ওই গ্যাস ডিলারের বাড়িতে চড়াও হয়ে গুলি চালানোরও অভিযোগ ওঠে। কোনওমতে রক্ষা পান ওই ব্যক্তি। প্রাণে বাঁচতে ছাদ থেকে ঝাঁপ দেওয়ায় পায়ে আঘাত পান ওই ব্যক্তি। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এ রাজ্যের জঙ্গলমহলের জেলাগুলিতে সংগঠন মজবুত করার চেষ্টা করছে মাওবাদীরা। পরপর এই ঘটনাগুলিতে তাই সিঁদূরে মেঘ দেখছেন জঙ্গলমহলের মানুষ।

```