Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

নাড়ার আগুনে পুড়ে ছাই মাঠের পাকা ধান, মাথায় হাত গলসির চাষিদের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লাগাতার প্রচার চলছে। তবু লাগাম টানা যাচ্ছে না ধানের জমিতে নাড়া পোড়ানোয়। হুঁশ ফিরছে না একশ্রেণির মানুষজনের। এ বার নাড়ার আগুনে পুড়ল জমির ধান। মঙ্গলবার গলসি ১ নম্বর ব্লকের গলিগ্রামে এই ঘটনা ঘটে। টের পেয়ে স্থানী

নাড়ার আগুনে পুড়ে ছাই মাঠের পাকা ধান, মাথায় হাত গলসির চাষিদের

শেষ আপডেট: 1 December 2020 12:34

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লাগাতার প্রচার চলছে। তবু লাগাম টানা যাচ্ছে না ধানের জমিতে নাড়া পোড়ানোয়। হুঁশ ফিরছে না একশ্রেণির মানুষজনের। এ বার নাড়ার আগুনে পুড়ল জমির ধান। মঙ্গলবার গলসি ১ নম্বর ব্লকের গলিগ্রামে এই ঘটনা ঘটে। টের পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভালেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ধান জমির বেশ কিছুটা অংশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মেশিন দিয়ে ধান কাটার পর জমিতে পড়ে থাকা নাড়ায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আর সেই আগুনে দাউদাউ করে পুড়তে থাকে জমির নাড়া। পুড়তে পুড়তে আগুন চলে আসে ধান জমিতে। জমির আল টপকে আগুন লেগে যায় ধান জমিতে। আগুনে বেশ কিছুটা জমির ধান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দা সোনা বাগদী ট্রাক্টর নিয়ে মাঠ থেকে বাড়ি ফেরার সময় দেখতে পান আগুন। তিনিই লোকজন ডেকে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে ধান জমির বেশ কিছু অংশ পুড়ে ছাই হয়ে যায়। সোনা বাগদী বলেন, ‘‘ট্রাক্টরে ধান নিয়ে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ দেখি ধান জমিতে আগুন লেগে গেছে। শ্রমিকদের নামিয়ে লোকজন ডেকে আগুন নেভাই। ধান কাটা মেশিন দিয়ে মাঠের বেশ কিছু ধান কাটা হয়েছে। আর সেই কাটা ধানের পড়ে থাকা নাড়াতে আগুন ধরিয়ে দেয় কেউ। তারপর সেই নাড়া ধরে ধরে পুড়তে পুড়তে ধান জমিতে চলে আসে আগুন। আমরা না দেখলে বেশ কয়েক বিঘা জমির ধান পুড়ে যেত।’’ একে তো মাঠে ধান ভাল হয়নি এবার। বেশির ভাগ জমিতেই সাদা শীষ হয়েছে। ফলন এবার বেশ কম হবে। তারপর আবার আগুনে পুড়ে গেল ধান। সব মিলিয়ে চিন্তার ভাঁজ চাষিদের কপালে।

```