Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

সহায়ক মূল্যে ধান বিক্রি না করতে পারায় চাষিদের বিক্ষোভে উত্তাল আউশগ্রাম

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে বলে অভিযোগ। তার জেরেই চাষিদের বিক্ষোভে উত্তাল হল আউশগ্রামের বিল্বগ্রাম। তালা লাগিয়ে দেওয়া হল সমবায় সমিতির অফিসে। আটকে রইলেন সমিতির ম্যানেজার, সম্পা

সহায়ক মূল্যে ধান বিক্রি না করতে পারায় চাষিদের বিক্ষোভে উত্তাল আউশগ্রাম

শেষ আপডেট: 19 January 2021 14:10

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে বলে অভিযোগ। তার জেরেই চাষিদের বিক্ষোভে উত্তাল হল আউশগ্রামের বিল্বগ্রাম। তালা লাগিয়ে দেওয়া হল সমবায় সমিতির অফিসে। আটকে রইলেন সমিতির ম্যানেজার, সম্পাদক ও দুই কর্মী। চাষিরা জানিয়েছেন সবার ধান না কিনলে বিক্ষোভ চলবে। প্রয়োজনে বুধবারও অবরোধ করবেন তাঁরা। পূর্ব বর্ধমানের নানা এলাকায় সরকারি সহায়কমূল্যে ধান কেনা চলছে। বিল্বগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নথিভুক্ত রয়েছে ৩৫২ জন চাষির নাম। তাঁদের মধ্যে মাত্র কুড়িজনের ধান কেনা হবে এই ঘোষণায় ক্ষুদ্ধ চাষিরা। তাদের অভিযোগ ; কৃষকদের ধান কেনা নিয়ে নানা অনিয়ম করছে সমবায় সমিতি। ধান বিক্রি করতে এসে বারবার ফিরে যেতে হচ্ছে চাষিদের। এই অভিযোগ তুলে এ দিন সমবায় সমিতির দফতরে তালা লাগিয়ে দিলেন ক্ষুব্ধ চাষিরা। সমবায় সমিতির আধিকারিকদের দীর্ঘক্ষণ তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিল্লগ্রাম এস কে ইউএস সমবায় সমিতিতে মঙ্গলবার সহায়ক মূল্যে ধান বিক্রি করতে আসেন এলাকার বহু কৃষক। এসে জানতে পারেন মাত্র কুড়ি জন কৃষকের ধান নেওয়া হবে। কোন কুড়ি জন কৃষকের ধান কেনা হবে তার তালিকা না থাকায় অনিয়ম ও দুর্নীতির গন্ধ পান কৃষকরা। তার পরেই তাঁরা সমবায় সমিতির ম্যানেজার পলাশ ভট্টাচার্ষকে ঘরে বন্ধ করে তালা দিয়ে দেয় দেন। এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। এলাকার বাসিন্দা তরুণ ঘোষ বলেন, ‘‘ভোট ঘোষণা হয়ে গেলে ধান কেনা নিয়ে সমস্যা আরও বাড়বে। তাই এখনই প্রতিকার করতে হবে।’’ আরেক চাষি সিদ্ধেশ্বর হালদার বলেন, ‘‘আজ কোনও সুরাহা না হলে কালও আন্দোলন চলবে।’’ চাষিদের বোঝাতে এলাকায় যান আউশগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখার্জি। এলাকায় গিয়ে ক্ষুদ্ধ চাষিদের সঙ্গে কথা বলেন। তাঁর আশ্বাসে শেষ পর্যন্ত চাষিরা সমবায় অফিসের তালা খুলে দেন। বিডিও বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাতে সব চাষিই ধান বিক্রির সুযোগ পান তার ব্যবস্থা করা হচ্ছে।’’

```