Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সাবেক ছিটের বাসিন্দাদের উন্নয়নের টাকা লুঠের অভিযোগ দিলীপের

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: সাবেক ছিটের বাসিন্দাদের জন্য কেন্দ্রের দেওয়া অর্থ লুঠ হচ্ছে বলে মন্তব্য করলেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিনন্দন যাত্রায় যোগ দিতে মঙ্গলবার তুফানগঞ্জে আসেন দিলীপবাবু। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক

সাবেক ছিটের বাসিন্দাদের উন্নয়নের টাকা লুঠের অভিযোগ দিলীপের

শেষ আপডেট: 21 January 2020 10:07

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: সাবেক ছিটের বাসিন্দাদের জন্য কেন্দ্রের দেওয়া অর্থ লুঠ হচ্ছে বলে মন্তব্য করলেন  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিনন্দন যাত্রায় যোগ দিতে মঙ্গলবার তুফানগঞ্জে আসেন দিলীপবাবু। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ছিটমহল বিনিময় হয়ে যাওয়ার পর বাংলাদেশ সরকার তাদের বাসিন্দাদের জন্য যথেষ্ট কাজ করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার পরেও পশ্চিমবঙ্গে ছিটমহলবাসীরা কিছুই পাননি। সব টাকা লুঠ করেছে তৃণমূলের নেতারা। তাঁর কথায়, “কেন্দ্র সমস্ত প্রতিশ্রুতি পালন করেছে। কয়েকশো কোটি টাকা দিয়েছে। কিন্তু রাস্তাঘাট, বিদ্যুতায়ন কিছুই হয়নি। সাবেক ছিটের বাসিন্দারা রেশন কার্ড পেয়েছেন, কিন্তু রেশন আনতে যাওয়ার রাস্তা নেই। কারণ সব টাকা লুঠ করেছেন তৃণমূলের নেতারা।” দিলীপবাবুর অভিযোগ অস্বীকার করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “ওঁর চোখে ছানি পড়েছে। তাই কিছু দেখতে পাচ্ছেন না। দিলীপবাবু চাইলে ভালো ডাক্তার দিয়ে তাঁর চোখের অপারেশন করিয়ে ট্রেনের টিকিট কেটে তাঁকে  বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।” ২০১৫ সালের ৭ মে লোকসভায় ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিল ৩৩১-০ ভোটের ব্যবধানে পাশ হয়। ওই বছরের ৩১ জুলাই মধ্যরাতের পর থেকে তা কার্যকর হয়।

```