Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

মুখ্যমন্ত্রীর থেকে হোমগার্ডের নিয়োগপত্র নিতে আলিপুরদুয়ার থেকে রওনা দিলেন ২২৭ জন কেএলও লিঙ্কম্যান

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: ফের হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে কেএলও লিঙ্কম্যানদের। আলিপুরদুয়ার জেলার ২২৭ জন কেএলও লিঙ্কম্যানকে নিয়ে বুধবার বাস ছাড়ল কলকাতার দিকে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই লিঙ্কম্যানদের হাতে তাঁদের চাকরির নিয়ো

মুখ্যমন্ত্রীর থেকে হোমগার্ডের নিয়োগপত্র নিতে আলিপুরদুয়ার থেকে রওনা দিলেন ২২৭ জন কেএলও লিঙ্কম্যান

শেষ আপডেট: 27 January 2021 12:40

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: ফের হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে কেএলও লিঙ্কম্যানদের। আলিপুরদুয়ার জেলার ২২৭ জন কেএলও লিঙ্কম্যানকে নিয়ে বুধবার বাস ছাড়ল কলকাতার দিকে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই লিঙ্কম্যানদের হাতে তাঁদের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েকজন প্রাক্তন মাওবাদীর হাতেও চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী।. ২২৭ জন লিঙ্কম্যানকে নিয়ে বুধবার মোট আটটি বাস ছাড়ল কলকাতার উদ্দেশে। পুলিশ এসকর্ট দিয়ে তাঁদের পাঠানো হল কলকাতায়। প্রাক্তন কেএলও লিঙ্কম্যান সুভাষচন্দ্র রায় বলেন, ‘‘আমাদের আলিপুরদুয়ারের মানুষ বরাবর বঞ্চিত। এখানে দীর্ঘ কয়েক দশক কোনও উন্নয়ন হয়নি। মানুষের জীবনযাত্রা দুর্বিসহ। প্রতিকার করতেই নাম লিখিয়েছিলাম কেএলওতে। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই বুঝতে পারি পথটা ঠিক নয়। তাই সরকার পুনর্বাসন প্রকল্প ঘোষণা করতেই আমরাও মূল স্রোতে ফেরার চেষ্টা করছি।’’ আরেক কেএলও লিঙ্কম্যান দীপঙ্কর রায় বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের জীবনের মূল স্রোতে ফিরে আসার সুযোগ দিয়েছে। এখন হোমগার্ডের চাকরির ব্যবস্থা হলে আমরাও ভদ্রস্থ উপায়ে জীবনধারণের সুযোগ পাব। এরজন্য আমরা কৃতজ্ঞ।’’ এদিকে ২২৭ জন কেএলও লিঙ্কম্যানকে হোমগার্ড পদে নিয়োগ নিয়ে বিরোধীদের নিশানা হল সরকার। ভোটের আগে রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মন পেতেই এই পদক্ষেপ বলে অভিযোগ করেছেন তাঁরা। বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেন, ‘‘ভোট ঘোষণা হবে যে কোনও দিন। তার আগে কেএলও লিঙ্কম্যানদের চাকরি দিয়ে এখানকার মানুষের মন পাওয়ার চেষ্টা করছে বিজেপি। একসময়ে অন্যপথে চলে যাওয়া মানুষদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনা ভাল কাজ। কিন্তু এই তড়িঘড়ি নিয়োগে কতটা স্থায়িত্ব থাকবে তা ভোটের পরে বোঝা যাবে।’’ তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, ‘‘রাজ্য সরকার কেএলও লিংকম্যানদের জীবন জীবিকার জন্য চাকরি দিচ্ছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের এই চাকরি নিয়ে অনেকে মুলস্রোতে ফিরে এসেছেন। লিংকম্যানরাও খুশি। বিজেপি মানুষের জীবন জীবিকার কোন খোঁজ রাখে না। তাই এর বিরোধিতা করছে।’’

```