মমতা এবারও চমক দিতে পারেন, রাজ্যসভা ভোটের প্রার্থী নিয়ে জল্পনা তৃণমূলে
দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগে একবার রাজ্যসভা (Rajyasabha) নির্বাচন হয়েছে। সেবার প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন প্রাক্তন আমলা জহর সরকারের নাম ঘোষণা করেন, তখন শুরুতে অনেকেই চমকে যান। কারণ, অধিকাংশ রাজনৈতিক পর্যবেক্
শেষ আপডেট: 9 September 2021 14:53
দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগে একবার রাজ্যসভা (Rajyasabha) নির্বাচন হয়েছে। সেবার প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যখন প্রাক্তন আমলা জহর সরকারের নাম ঘোষণা করেন, তখন শুরুতে অনেকেই চমকে যান। কারণ, অধিকাংশ রাজনৈতিক পর্যবেক্ষক থেকে শুরু করে তৃণমূলে অনেকের ধারণা ছিল যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে প্রার্থী করবেন দিদি। প্রাথমিক বিষ্ময় কাটলে ক্রমশ দলের মধ্যে প্রায় সকলেই সহমত হন যে সঠিক প্রার্থীই বেছেছেন দিদি। জহর সরকারের মতো একজন কট্টর মোদী বিরোধীকেই রাজ্যসভায় দরকার ছিল।
চলতি আর্থিক বছরে জিডিপির বিকাশ হবে সাড়ে নয় শতাংশ, আশাবাদী রিজার্ভ ব্যাঙ্ক
বাংলা থেকে রাজ্যসভার আরও একটি আসন শূন্য রয়েছে। কারণ মানস ভুইঞাঁ বিধানসভায় নির্বাচিত হওয়ার পর রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষণা করেছে ওই আসনে ভোট হবে আগামী ৪ অক্টোবর। ফলে ফের কৌতূহল তৈরি হয়েছে, কাকে রাজ্যসভায় পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসব ব্যাপারে দিদি কী করবেন তা আগে থেকে বলা মুশকিল। দলের প্রথম সারির অনেক নেতাও জানতেও পারেন না। যেমনটা মাস খানেক আগে ঘটেছে। তবে দলের মধ্যে ঘরোয়া ভাবে জল্পনা ও আলোচনা থেমে থাকে না। এবারও তা ভরপুর রয়েছে। দিদি ঘনিষ্ঠদের মধ্যেও অনেকে মনে করছেন, সদ্য তৃণমূলে যোগ দেওয়া সমাজকর্মী সাকেত গোখেলকে প্রার্থী করতে পারেন মমতা।
সাকেত গোখেল মূলত আরটিআই অ্যাকটিভিস্ট। তথ্য জানার অধিকার আইনে নিয়মিত মামলা করেন তিনি। সাম্প্রতিক সময়ে তাঁর মামলার ভিত্তিতে অনেক তথ্য জানা গিয়েছে যা অস্বস্তি বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকারের। শুধু তাই নয়। সাকেতের মামলা নিয়ে সাংবাদিক সম্মেলনও করতে দেখা যাচ্ছে তৃণমূলকে। সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডিরেক্টরের আয়কর সংক্রান্ত তথ্য নিয়ে সাংবাদিক বৈঠক করে তুলোধনা করেছিল তৃণমূল। সেই বিষয়টিও আগে সোশাল মিডিয়ায় উত্থাপন করেছিলেন সাকেত।
অনেকের মতে, সংসদের উচ্চকক্ষে মমতা চান এই রকম একজন তীব্র মোদী বিরোধী মানুষকে পাঠাতে। যিনি ইস্যু ধরে ধরে কেন্দ্রীয় সরকারের মুখোশ খুলে দিতে পারবেন। সে কারণেই সাকেতের নাম নিয়ে শাসকদলের মধ্যে জল্পনা তৈরি হয়েছে। অতীতেও রাজ্যসভায় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বারবার চমক দিয়েছিলেন মমতা। এবারও তেমন কিছু হয় কি না সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।
পড়ুন দ্য ওয়ালের সাহত্য ম্যাগাজিন 'সুখপাঠ'