Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

স্কুলের হেড স্যারকে বেধড়ক পেটালেন সহকর্মীরা! ক্ষুব্ধ গোটা গ্রাম

দ্য ওয়াল ব্যুরোঃ স্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দুই সহ-শিক্ষকের বিরুদ্ধে। তাঁর 'অপরাধ', দুজনকে নিয়ম মানতে বলেছিলেন তিনি। যখন তখন ক্লাস ছেড়ে বেরিয়ে যেতে নিষেধ করেছিলেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ

স্কুলের হেড স্যারকে বেধড়ক পেটালেন সহকর্মীরা! ক্ষুব্ধ গোটা গ্রাম

শেষ আপডেট: 20 December 2021 16:01

দ্য ওয়াল ব্যুরোঃ স্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দুই সহ-শিক্ষকের বিরুদ্ধে। তাঁর 'অপরাধ', দুজনকে নিয়ম মানতে বলেছিলেন তিনি। যখন তখন ক্লাস ছেড়ে বেরিয়ে যেতে নিষেধ করেছিলেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুর হাইস্কুলে। এলাকাবাসীদের অভিযোগ, ওই স্কুলের দুই শিক্ষক কোন‌ও নিয়ম মানেন না। তাঁরা যখন তখন স্কুল থেকে বেরিয়ে যান। সেই ঘটনার প্রতিবাদ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এতেই ওই দুই শিক্ষক প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।  কয়েকদিন পর তাঁরা প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, এরপর প্রধান শিক্ষকসহ স্কুলের আরও কয়েকজন শিক্ষক ও এক চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন অভিযুক্ত দুই শিক্ষক। স্কুলের শিক্ষকরা তো বটেই, পাশাপাশি এলাকার মানুষ‌ও ওই প্রধান শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের অভিযোগ ওই দুই শিক্ষকের জন্য স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। রামচন্দ্রপুর হাইস্কুলের বাকি শিক্ষকদের দাবি অভিযুক্ত শিক্ষকরা ঠিক করে ক্লাস নিতেন না। স্কুলের খাতা দেখা ও পঠনপাঠন সংক্রান্ত যাবতীয় দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন তাঁরা। এই নিয়ে কিছু বললে তাঁরা বাকিদের 'দেখে নেওয়ার' হুমকিও দিতেন বলে অভিযোগ। রামচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করতে হবে, এই দাবি তুলে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয় এলাকার মানুষ। তাঁরা স্মারকলিপি দিয়ে ওই মামলা তোলার দাবি জানান। যদিও এই বিষয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

```