Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

সৌমিত্রবাবু বই পাঠিয়েছিলেন আসানসোলের বৃদ্ধাশ্রমে, স্মৃতি আঁকড়ে শোকার্ত আবাসিকরা

দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের একটি বৃদ্ধাশ্রমের কয়েকজন আবাসিক আবেদন করেছিলেন কয়েকটি বইয়ের জন্য৷ সেই খবর পেয়েই নিজের পড়া অনেক বই বৃদ্ধাশ্রমে দান করেছিলেন স্বয়ং সৌমিত্র চট্টোাপাধ্যায়। অভিনেতার প্রয়াণে এখন সেই স্মৃতি আঁকড়েই বসে আছেন বৃদ্ধ-বৃদ্ধ

সৌমিত্রবাবু বই পাঠিয়েছিলেন আসানসোলের বৃদ্ধাশ্রমে, স্মৃতি আঁকড়ে শোকার্ত আবাসিকরা

শেষ আপডেট: 16 November 2020 16:13

দ্য ওয়াল ব্যুরো: আসানসোলের একটি বৃদ্ধাশ্রমের কয়েকজন আবাসিক আবেদন করেছিলেন কয়েকটি বইয়ের জন্য৷ সেই খবর পেয়েই নিজের পড়া অনেক বই বৃদ্ধাশ্রমে দান করেছিলেন স্বয়ং সৌমিত্র চট্টোাপাধ্যায়। অভিনেতার প্রয়াণে এখন সেই স্মৃতি আঁকড়েই বসে আছেন বৃদ্ধ-বৃদ্ধারা৷ গতকাল বিকেলে শেষ যাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়। মানুষের ভিড় নেমে এসেছে রাস্তায়। সবার চোখ ভিজে যাচ্ছে জলে। গান স্যালুট, পূর্ণ মর্যাদায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ বিদায় জানানো হচ্ছে। ঠিক তখনই কলকাতা থেকে আড়াইশো কিলোমিটার দূরে আসানসোলের একেবারে প্রান্তিক অঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে শোকের ছায়া নেমে এসেছে। দীপাবলির আলো যেন ম্লান হয়ে যাচ্ছে। নিস্তব্ধ বারান্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলার স্বরই ভেসে উঠছে, "বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে, এই কলমের আলো।" আর বৃদ্ধাশ্রমের আবাসিকরা ছলছল চোখে সৌমিত্রবাবুর পাঠানো বই নিয়ে বসে আছেন নীরব হয়ে । আসানসোলের হীরাপুরের প্রান্তিক বৃদ্ধাশ্রম। ৩০ জন আবাসিক থাকেন সেখানে। সমাজসেবীরা প্রায়ই এখানে আসেন এই আবাসিকদের আনন্দ দিতে, তাঁদের সঙ্গে সময় কাটাতে কিংবা আরও নানান অনুষ্ঠানের আয়োজন করতে। তেমনই একদিন বৃদ্ধাশ্রমের আবাসিকরা সমাজকর্মীদের কাছে বই চেয়েছিলেন। অন্যের পড়া বই হলেও চলবে। বৃদ্ধাশ্রমের ওই আবাসিকদের জন্য পুরনো কিছু বই চেয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন সমাজকর্মীরা। কোনও ভাবে সেই বিষয়টি জানতে পেরেছিলেন সৌমিত্রবাবু। এর পরেই, তাঁর নিজের প্রচুর বই তাঁর পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে পাঠানো হয় আসানসোলের প্রান্তিক বৃদ্ধাশ্রমে। তবে বেশিরভাগ বইই ছিল তাঁর উপহার পাওয়া৷ সেই কারণে তিনি চেয়েছিলেন বিষয়টি নিয়ে যাতে বেশি প্রচার না হয়। কারণ যাঁরা উপহার দিয়েছেন তাঁরা কষ্ট পেতে পারেন। কিন্তু বই পড়া হয়ে যাওয়ার পর সেই বই যদি অন্যের কাজে লাগে তার থেকে ভাল কিছু হয় না। সে কথা ভেবেই সৌমিত্রবাবু এবং তাঁর পরিবার বইগুলি পাঠিয়ে দিয়েছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য। সে সময়ে প্রায় ২০০ বই পাঠানো হয় প্রান্তিক বৃদ্ধাশ্রমে। বর্তমানে সৌমিত্রবাবুর পাঠানো সেই বইগুলি পড়েই বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ আবাসিকদের সময় কাটে। তাঁরা সবসময় আঁকড়ে থাকেন বইগুলিকে। সৌমিত্রবাবু প্রয়াত হয়েছেন শুনেই তাই বিষণ্ণ পড়েছেন তাঁরা।

```