Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা! এবার সরাসরি অভিযোগ অনলাইনে, পৌঁছে যাবে কেন্দ্রের কাছেও

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক যৌন হেনস্থার অভিযোগে রীতিমতো তুলকালাম সারা দেশ। অভিযোগের আওতা থেকে বাইরে নেই কোনও মহলই। মিটু আন্দোলনের জেরে সুনামির মতো সামনে আসছে অবাঞ্ছিত ঘটনাগুলি। এই পরিপ্রেক্ষিতেই এ বার নড়েচড়ে বসল কেন্দ্র। কর্মক্ষেত্রে যৌন হ

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা! এবার সরাসরি অভিযোগ অনলাইনে, পৌঁছে যাবে কেন্দ্রের কাছেও

শেষ আপডেট: 23 November 2018 01:28

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক যৌন হেনস্থার অভিযোগে রীতিমতো তুলকালাম সারা দেশ। অভিযোগের আওতা থেকে বাইরে নেই কোনও মহলই। মিটু আন্দোলনের জেরে সুনামির মতো সামনে আসছে অবাঞ্ছিত ঘটনাগুলি। এই পরিপ্রেক্ষিতেই এ বার নড়েচড়ে বসল কেন্দ্র। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য চালু হল নতুন অনলাইন পোর্টাল-- 'শি-বক্স'। বস্তুত, এই পোর্টালটি গত বছরেই খোলা হয়েছিল যৌন হেনস্থা বিষয়ক অভিযোগ জানানোর জন্যই। কিন্তু প্রশাসনিক গড়িমসিতে সক্রিয় হয়নি এই ব্যবস্থা। এবার সেটিকেই ফের পুনরুজ্জীবিত করে প্রচার শুরু করেছে কেন্দ্র। গোটা দেশের মোট ৬৫৩টি জেলা থেকে শুরু করে, সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দারাও যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ সরাসরি দায়ের করতে পারবেন এখানে। শুধু জেলায় জেলায় আলাদা করে সীমাবদ্ধ নয়, পোর্টালটিকে এবার সরাসরি যুক্ত করে দেওয়া হয়েছে কেন্দ্র ও রাজ্যের মন্ত্রকের সঙ্গেও। যাতে, খুব দ্রুত তদন্ত শুরু করা ও অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। 
এই সুবিধা পাবেন কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীরাও। তাঁরাও দায়ের করতে পারেন তাঁদের অভিযোগ। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী জানান, গোটা বিশ্ব জুড়ে শুরু হওয়া মিটু ক্যাম্পেনের একটি উল্লেখযোগ্য অংশ হতে চলেছে এই পোর্টাল। এখানে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা-সহ অন্য যে কোনও হেনস্থার অভিযোগ জানাতে পারবেন মহিলারা। অভিযোগ খতিয়ে দেখবে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক, জানান মানেকা গান্ধী। সূত্রের খবর, গত বছর থেকে শুরু করে ২০ নভেম্বর পর্যন্ত 'শি-বক্সে' যত অভিযোগ জমা পড়েছে, তাঁর ১২০টি এসেছে কেন্দ্রীয় সরকারের চাকরিরতাদের কাছ থেকে। ৫৮টি অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের কর্মচারীদের থেকে। বেসরকারি সংস্থা থেকে এসেছে ১৪৩টি অভিযোগ। কিন্তু এত দিন এগুলি নিয়ে নাড়াঘাঁটা হয়নি। এখন থেকে 'শি-বক্স' পোর্টালে জমা পড়া প্রত্যেকটি অভিযোগ সরাসরি পৌঁছে যাবে কেন্দ্র অথবা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে।

```