Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বিরসা মুণ্ডার জন্মদিনে স্কুল খোলায় বিতর্ক! বিজেপির তোপের মুখে পরিচালন কমিটি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিরসা মুণ্ডার জন্মদিনে রাজ্যের সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷ কিন্তু খোলা ছিল হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় (School Open On Birsa Munda's Birthday)। মঙ্গলবার সকালে স্বাভাবিক নিয়মে দলে দলে ছাত্রছা

বিরসা মুণ্ডার জন্মদিনে স্কুল খোলায় বিতর্ক! বিজেপির তোপের মুখে পরিচালন কমিটি

শেষ আপডেট: 15 November 2022 09:37

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিরসা মুণ্ডার জন্মদিনে রাজ্যের সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার৷ কিন্তু খোলা ছিল হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় (School Open On Birsa Munda's Birthday)। মঙ্গলবার সকালে স্বাভাবিক নিয়মে দলে দলে ছাত্রছাত্রী (Students) স্কুলে ক্লাস করতে আসে৷ পড়ুয়ারা জানিয়েছে, ছুটির কথা বলেনি স্কুল, তাই তারা পড়তে এসেছে। পরে অবশ্য ভুল বুঝতে পেরে ছুটি দিয়ে দেয় স্কুল।

এদিকে ছুটির দিনে স্কুল খোলা জানাজানি হতেই বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা স্কুলে হাজির হন। শিক্ষকদের সঙ্গে কথা বলেন তাঁরা। বিজেপির অভিযোগ, স্কুল কমিটি তৃণমূল পরিচালিত। তারা আদিবাসীদের সম্মান দেয় না৷ সেই কারণেই বিরসা মুণ্ডার জন্মদিনে রাজ্য ছুটি দিলেও এই স্কুলে ছুটি দেওয়া হয়নি৷ তৃণমূল রাষ্ট্রপতিকে অসম্মান করেছিল৷ এবার বিরসা মুণ্ডাকেও অসম্মান করল৷

অনুব্রত জেলে, নিয়ন্ত্রণহীন দল, সাঁথিয়ার বোমাবাজি নিয়ে স্পষ্ট কথা তৃণমূল নেতার

এদিন স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা না গেলেও সহ শিক্ষক জানান, বছরের ছুটির তালিকায় আজকের দিনটি ছিল না৷ সে কারণে তাঁদের দৃষ্টি এড়িয়ে গিয়েছিল৷ তিনি বলেন, “এটা আমাদের ভুল৷ আমরা স্কুলে এসে শোনা মাত্রই ছুটি ঘোষণা করেছি৷ বিরসা মুণ্ডাকে সম্মান জানিয়ে তাঁর সম্পর্কে কিছু বক্তব্য পড়ুয়াদের সামনে তুলে ধরেছি।
এরপরেই ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল


```