Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

সাগরদ্বীপে টর্নেডোর ঘূর্ণি, মুহূর্তে তছনছ কটেজ, দোকান, অল্পের জন্য রক্ষা কপিল মুনির আশ্রমের

‌দ্য ওয়াল ব্যুরো: আচমকা ঝড়ে তছনছ হল‌ সাগরদ্বীপ (Sagardwip)!‌ রবিবার রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে। সোমবারও চলছে বৃষ্টির দাপট। এরইমধ্যে সোমবার সকালে আচমকা টর্নেডোর (Tornado) ঘূর্ণি আছড়ে পড়ে সাগরদ্বীপে। টর্নেডো খুব শক্তিশালী না হলেও কিছুক্ষণের

সাগরদ্বীপে টর্নেডোর ঘূর্ণি, মুহূর্তে তছনছ কটেজ, দোকান, অল্পের জন্য রক্ষা কপিল মুনির আশ্রমের

শেষ আপডেট: 20 September 2021 11:32

‌দ্য ওয়াল ব্যুরো: আচমকা ঝড়ে তছনছ হল‌ সাগরদ্বীপ (Sagardwip)!‌ রবিবার রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে। সোমবারও চলছে বৃষ্টির দাপট। এরইমধ্যে সোমবার সকালে আচমকা টর্নেডোর (Tornado) ঘূর্ণি আছড়ে পড়ে সাগরদ্বীপে। টর্নেডো খুব শক্তিশালী না হলেও কিছুক্ষণের মধ্যেই ক্ষতিগ্রস্থ হয়েছে বহু সরকারি কটেজ, দোকানঘর ও বাড়ি। অল্পের জন্য রক্ষা পেয়েছে কপিল মুনির মন্দির এবং আশ্রম। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়। সাগর দ্বীপের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ আচমকাই কপিল মুনির মন্দির থেকে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তায় ঝড় দেখতে পান স্থানীয়রা। আরও পড়ুন: দিনভর বৃষ্টিতে দুর্ভোগ চরমে, রোদ উঠবে কবে, কী জানাচ্ছে হাওয়া অফিস এলাকা লোকজনের দাবি, মাত্র দু’মিনিট স্থায়ী হয় ওই ঝড়। কিন্তু এর জেরে মন্দিরের পাশের পঞ্চায়েত সমিতির সাগর কটেজ তছনছ হয়ে গিয়েছে। অস্থায়ী কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ জানাচ্ছেন, আনুমানিক ১০ ফুট ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে টর্নেডোটি। এবং চোখের মুহূর্তে চলে যায়। তবে হতাহতের খবর নেই। খবর পেয়েই প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। কয়েক জন পর্যটক ক্ষতিগ্রস্ত কটেজে আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। কাছেই কপিল মুনির মন্দির। টর্নেডো বেশিক্ষণ স্থায়ী না হওয়ায়, রক্ষা পায় মন্দির চত্বর। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```