Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

জুলিয়েট নয়, রোমিও জুটি বেঁধেছে লিলির সঙ্গে! গঙ্গাসাগরের নিরাপত্তায় তারাই হিরো

তিয়াষ মুখোপাধ্যায়, গঙ্গাসাগর পুণ্যস্নানের আশায় সারা দেশ যেন জড়ো হয়েছে গঙ্গাসাগরের (Gangasagar) তটে। একটুকরো ভারতবর্ষ বললে অত্যুক্তি হয় না মোটে। গত দু-তিন বছর কোভিডের কারণে মেলা জমেনি, এ বছর যেন সব সীমা ছাড়িয়ে গিয়েছে ভিড়ের। আর এই অত

জুলিয়েট নয়, রোমিও জুটি বেঁধেছে লিলির সঙ্গে! গঙ্গাসাগরের নিরাপত্তায় তারাই হিরো

শেষ আপডেট: 15 January 2023 12:02

তিয়াষ মুখোপাধ্যায়, গঙ্গাসাগর

পুণ্যস্নানের আশায় সারা দেশ যেন জড়ো হয়েছে গঙ্গাসাগরের (Gangasagar) তটে। একটুকরো ভারতবর্ষ বললে অত্যুক্তি হয় না মোটে। গত দু-তিন বছর কোভিডের কারণে মেলা জমেনি, এ বছর যেন সব সীমা ছাড়িয়ে গিয়েছে ভিড়ের। আর এই অতিরিক্ত ভিড়ই এবছর গঙ্গাসাগর মেলায় প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।

সেই চ্যালেঞ্জ সামাল দিতেই নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়েছে সরকার। আর সেই বলয়েই জ্বলজ্বল করছে দু'টি উজ্জ্বল নাম, রোমিও এবং লিলি (Romeo and Lily)। কয়েকহাজার পুলিশকর্মীর সঙ্গেই সাগরের নিরাপত্তায় কোমর বেঁধেছে তারাও। তারা হল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুই প্রশিক্ষিত স্নিফার ডগ (sniffer dog), ল্যাব্রাডর প্রজাতির দুটি কুকুর। সাগরে পুণ্যার্থীদের নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে, সে জন্য সদা তৎপর তারাও!

পুলিশ জানিয়েছে, প্রায় চল্লিশ লক্ষ মানুষের এই মেলায় সব দিক থেকেই সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। লাগানো হয়েছে বড় আলো, তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার, চালানো হয়েছে অনেকগুলি মোটরচালিত লাইফবোট। তারও উপরে বাড়তি নিরাপত্তা ও নজরদারির জন্য সাগর তটে নিয়ে আসা হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লিলি ও রোমিওকে।

জানা গেছে, সাগরমেলায় আসা কোনও পুণ্যার্থী স্নানের সময় কোনও ধরনের বিপদে পড়লেই ত্রাতা হিসেবে ঝাঁপিয়ে পড়বে এই জুটি। সমুদ্রে কোনও পুণ্যার্থী যদি ডুবেও যান, তাহলেও মুহূর্তের মধ্যে সেই পুণ্যার্থীর সঠিক অবস্থান জানিয়ে দেবে তারা। সেইমতো নির্দিষ্ট জায়গায় খুঁজতে নামবেন প্রশিক্ষিত ডুবুরিরা।

এনডিআরএফ কলকাতার সেকেন্ড ব্যাটেলিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর লিলি ও রোমিও কাজ করছে তাদের ব্যাটেলিয়নের আরও ৭৫ জন কর্মীর সঙ্গে।

গতকাল, শনিবার সন্ধে থেকে শুরু হয়েছে মকরস্নান। আজ, রবিবার সন্ধে ৬:৫৩ পর্যন্ত রয়েছে এই তিথি। ফলে দলে দলে পুণ্যার্থীরা নামছেন সমুদ্রস্নানে। এরই মধ্যে বাড়ছে জোয়ারের জল। বিশেষ সতর্কতা ঘোষণা চলছে সাগরসৈকত জুড়ে। আর তেমনি সতর্ক হয়ে রয়েছে লিলি এবং রোমিও। কেউ ডুবে গেলে তো বটেই, তাছাড়াও সমুদ্রের ঢেউয়ে পুণ্যার্থীদের রাখা কোনও জিনিস ভেসে যেতে বসলেও, কুকুর দুটি সেগুলি বাঁচাতে ঝাঁপিয়ে পড়বে।

জানা গেছে, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ল্যাব্রাডর লিলি ও রোমিও দীর্ঘক্ষণ সাঁতার কাটতে পারে জলে। জলে ডুবে যাওয়া কোনও কিছুর গন্ধ পেয়ে তা খুঁজে বার করতেও ওস্তাদ তারা। এই ব্যাপারে এনডিআরএফের কাছে হাজার বার মহড়া চালিয়েছে রোমিও ও লিলি।

তাই সব মিলিয়ে এবারের গঙ্গাসাগর মেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রোমিও-লিলি জুটি। তবে রোম্যান্সের চেয়ে অ্যাকশনই তাদের বেশি প্রিয়!

পুণ্যস্নানের সময় হঠাৎ পিরিয়ড, বা খিদেয় কাঁদছে শিশু! সাগরে মা-বোনেদের আশ্রয় 'শি কর্নার'


```