Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শবর জনজাতির প্রথম মহিলা হিসাবে স্নাতকোত্তর পাশ রমনিতার, ভাঙলেন নিজের রেকর্ড

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: রেকর্ড গড়েছিলেন আগেই। এবার নিজের রেকর্ড (Record) ভেঙে নয়া রেকর্ড গড়লেন শবর কন্যা রমনিতা (Ramanita Shabar)। জঙ্গলমহলের শবর (Shabar) জনজাতির প্রথম মহিলা (Woman) হিসাবে স্নাতকোত্তর (Post Graduate) পাশ করলেন তিনি।

শবর জনজাতির প্রথম মহিলা হিসাবে স্নাতকোত্তর পাশ রমনিতার, ভাঙলেন নিজের রেকর্ড

শেষ আপডেট: 22 July 2022 08:18

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: রেকর্ড গড়েছিলেন আগেই। এবার নিজের রেকর্ড (Record) ভেঙে নয়া রেকর্ড গড়লেন শবর কন্যা রমনিতা (Ramanita Shabar)। জঙ্গলমহলের শবর (Shabar) জনজাতির প্রথম মহিলা (Woman) হিসাবে স্নাতকোত্তর (Post Graduate) পাশ করলেন তিনি।

তিনিই ছিলেন খেড়িয়া জনজাতির মধ্যে প্রথম স্নাতক। ঝাড়খণ্ডের পটমদা কলেজ থেকে স্নাতক হন রমনিতা। এবার পুরুলিয়ার সিধু কানহু বীরসা বিশ্ববিদ্যালয় থেকে বৃহস্পতিবার ইতিহাসে স্নাতকোত্তর পাশ করলেন তিনি। ঘটনায় খুশির হাওয়া শবর সম্প্রদায়ের মধ্যে।

পুরুলিয়ার বরাবাজার থানার ফুলঝোর গ্রামের বাসিন্দা রমনিতা ছোট থেকেই পড়াশোনা ভালবাসেন। অত্যন্ত দরিদ্র পরিবারে বেড়ে উঠেছেন তিনি। বাবা মহাদেব শবর পেশায় কৃষক। মা বেহুলা গৃহবধূ। কোনও বাধা ছাড়াই মাধ্যমিক পাশ করেন রমনিতা। পুরুলিয়ার কস্তুরবা হিন্দি বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিকও পাশ করেন নিবিঘ্নেই। এরপর একে একে টপকে গেলেন স্নাতক ও স্নাতকোত্তরের গন্ডি।

তবে এখানেই থেমে যেতে চান না রমনিতা। উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান তিনি। বাকি পৃথিবীর কাছে শবর সম্প্রদায়ের মুখ উজ্জ্বল করার লক্ষ্যে এগিয়ে চলেছেন রমনিতা।

বিদ্যুতের বিশ্বভারতী ফের বিতর্কে, এবার কালীপুজোর ধারণা নিয়ে সেমিনার ডাকল বিশ্ববিদ্যালয়


```