Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

প্রাথমিকের দুই শিক্ষক 'উধাও'! ইডি বলছে আছেন, পর্ষদ বলছে নেই, ভোজবাজি নাকি

দ্য ওয়াল ব্যুরো: এ যেন শ্রোডিঙ্গারের বেড়াল! একই বেড়াল একই সঙ্গে জীবিত, আবার মৃতও। প্রাথমিকের এই দুই শিক্ষকও যেন তাই (primary recruitment scam)। তাঁরা আছেন, আবার একই সঙ্গে নেইও! তাহলে তাঁরা গেলেন কোথায়? সেটাই তো প্রশ্ন। প্রাথমিকের শি

প্রাথমিকের দুই শিক্ষক 'উধাও'! ইডি বলছে আছেন, পর্ষদ বলছে নেই, ভোজবাজি নাকি

শেষ আপডেট: 23 September 2023 04:03

দ্য ওয়াল ব্যুরো: এ যেন শ্রোডিঙ্গারের বেড়াল! একই বেড়াল একই সঙ্গে জীবিত, আবার মৃতও।

প্রাথমিকের এই দুই শিক্ষকও যেন তাই (primary recruitment scam)। তাঁরা আছেন, আবার একই সঙ্গে নেইও! তাহলে তাঁরা গেলেন কোথায়? সেটাই তো প্রশ্ন।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইকে (ED CBI) নির্দেশ দিয়েছিলেন, দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের (Corrupted teachers) তালিকা আদালতে পেশ করতে হবে। সম্প্রতি সেই তালিকা প্রকাশ করেছে ইডি। তাতেই দুই শিক্ষকের কথা সামনে এসেছে, যাঁদের নামএকজনের পদবী 'রজক' এবং অন্যজনের পদবী 'শেখ'। তাঁরা ২জনেই ২০২০ সালে নিযুক্ত হয়েছিলেন বলে আদালতে জানিয়েছে ইডি। আশ্চর্যজনকভাবে, প্রাথমিক শিক্ষা পর্ষদ এ ব্যাপারে হলফনামা দিয়ে আদালতে জানিয়েছে, তাদের তথ্যভাণ্ডারে এমন কোনও শিক্ষকের নাম নেই (2 teachers not found)। তাতেই হতবাক আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত মোট ২৫০ জনের তালিকা আদালতে পেশ করেছেন ইডি।এছাড়া ২০১৬-১৭ সালে নিযুক্ত ১৮০৪ জনের নামও রয়েছে। এছাড়াও ২০১৬-১৭ সালে অতিরিক্ত প্যানেল থেকে নাম নেওয়া আরও ৬৩ জনকেও তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকা দেখে প্রসাদ জানিয়েছে, ওই দুই শিক্ষকের কোনও তথ্য তাদের কাছে নেই (2 teachers not found)। তবে বাকিদের নাম রয়েছে পর্ষদের তালিকায়। যদিও কীসের ভিত্তিতে এই শিক্ষকদের 'দুর্নীতিগ্রস্ত' তালিকার নাম তুলল ইডি, তা নিয়ে প্রশ্ন তুলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (primary recruitment scam)।

তবে ইডি ছাড়াও আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও সম্প্রতি টেট পাস না করেই চাকরি পাওয়া শিক্ষকদের তালিকা আদালতের সামনে পেশ করেছে। সেই তালিকায় মোট ৯৬ জন শিক্ষকের নাম আছে, তাঁদের মধ্যে এমন ৪ জন রয়েছেন যারা সরাসরি টাকা দিয়ে চাকরি কিনেছিলেন বলে দাবি করেছে সিবিআই। আরও ২৫ জনের সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের যোগসাজস ছিল বলে দাবি সিবিআইয়ের। এছাড়া আরও ৪৬ জনের নাম দেওয়া হয়েছে যারা ডিএলএড প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন।

তবে এই তালিকার বিষয়ে জবাবদিহি করতে গিয়ে কার্যত ঢোক গিলেছে পর্ষদ। তারা জানিয়েছে, এই ৯৬+৪৬ জনকেই নথিপত্র যাচাই করার জন্য ডেকে পাঠানো হয়েছে।

শর্টকাটে ন্যায়বিচার হয় না, সিংহমের মতো ছবি বিপজ্জনক: হাইকোর্টের বিচারপতি


```