Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

মাথাভাঙায় রাত-দখলে যাওয়া নাগরিকদের মারধরে গ্রেফতার ৩, তৃণমূল নেতার সামনেই হামলা হয়েছিল

পুলিশসূত্রে জানানো হয়েছে, থানায় যে অভিযোগপত্রটি জমা পড়েছে, সেখানে নাম রয়েছে এই তিনজনেরই।  

মাথাভাঙায় রাত-দখলে যাওয়া নাগরিকদের মারধরে গ্রেফতার ৩, তৃণমূল নেতার সামনেই হামলা হয়েছিল

শেষ আপডেট: 5 September 2024 13:23

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: মাথাভাঙায় রাত দখলে অংশ নেওয়া নাগরিকদের উপর হামলার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশসূত্রে জানানো হয়েছে, থানায় যে অভিযোগপত্রটি জমা পড়েছে, সেখানে নাম রয়েছে এই তিনজনেরই।  

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আবার পথে নেমেছিলেন। ডাক্তারদের ডাকে মিছিল করে, মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতার বিচারের দাবি জানান তাঁরা। মাথাভাঙাতেও রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান সাধারণ মানুষ। কিন্তু সেখানে যা ঘটে তাতে অবাক হয়ে যান সকলে। প্রতিবাদীদের আঁকা ছবি জল ঢেলে মুছে দেওয়া হয়, মোমবাতিও নিভিয়ে দেওয়া হয়! এখানেই রেয়াত করা হয়নি। প্রতিবাদীদের টানা হ্যাঁচড়া করে মারধরের অভিযোগও উঠেছে।

অভিযোগ, 'আরজি করের বিচার চাই', 'মেরুদণ্ড সোজা রাখুন', 'উই ওয়ান্ট জাস্টিস' সহ বিভিন্ন লেখার পাশাপাশি নির্যাতিতার প্রতীকী ছবি আঁকা হচ্ছিল। অভিযোগ, এই সময় একদল লোক এসে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদীদের উপরে। আঁকাগুলি মুছে দেয়। মোমবাতিও নিভিয়ে দেওয়া হয়। এরপরেই শুরু হয় মারধর। তৃণমূলের শহর ব্লক সভাপতি সে সময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, রাস্তার উপর নির্যাতিতার ছবি আঁকা হচ্ছিল। সবাই এই পথে যাতায়াত করেন। এই অসম্মান নির্যাতিতাকে করা যাবে না। তাই ছবি মুছে দেওয়া হয়েছে। তবে মারধরের ঘটনা অস্বীকার করেন তিনি। 

ঘটনার পর তৃণমূল এর দায় নেয়নি। যাঁরা শহরের নাগরিকদের উপর হামলা চালিয়েছে তারা এই দলের কেউ নয় বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। এদিকে এই ঘটনায় বৃহস্পতিবার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।  


```