Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

স্ট্রং রুমে নির্মল মাজি? উলুবেড়িয়া খলিসানিতে উত্তেজনা ছড়াল

দ্য ওয়াল ব্যুরো: শনিবার যে কটি জেলায় মোটের উপর শান্তিপূর্ণ ভোট (PANCHAYAT ELECTION 2023) হয়েছে তার মধ্যে অন্যতম ছিল হাওড়া। জেলার কোনও জায়গা থেকে বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। কিন্তু রবিবার রাতে সেই হাওড়াতেই উত্তেজনা ছড়াল। উলুবেড়িয়

স্ট্রং রুমে নির্মল মাজি? উলুবেড়িয়া খলিসানিতে উত্তেজনা ছড়াল

শেষ আপডেট: 10 July 2023 04:05

দ্য ওয়াল ব্যুরো: শনিবার যে কটি জেলায় মোটের উপর শান্তিপূর্ণ ভোট (PANCHAYAT ELECTION 2023) হয়েছে তার মধ্যে অন্যতম ছিল হাওড়া। জেলার কোনও জায়গা থেকে বড় কোনও অশান্তির খবর পাওয়া যায়নি। কিন্তু রবিবার রাতে সেই হাওড়াতেই উত্তেজনা ছড়াল। উলুবেড়িয়ার খলিসানিতে ১৬ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি বেসরকারি স্কুলে স্ট্রংরুম তৈরি করা হয়েছে। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের সমস্ত বুথের ব্যালট বাক্স সেখানে এনে রাখা হয়েছে।

অভিযোগ হল, রবিবার রাতে সেই স্ট্রংরমে দলের কর্মীদের নিয়ে ঢুকে পড়েন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল বিধায়ক নির্মল মাজি (PANCHAYAT ELECTION 2023) ।

তবে তৃণমূল অবশ্য দাবি করেছে, এই অভিযোগ ভিত্তিহীন। নির্মল মাজির (Nirmal Maji) কথায়, পুরোটাই গুজব।
কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছিল, স্ট্রং রুম পাহারার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। প্রতিটি স্ট্রংরুমে এক কোম্পানি করে বাহিনী মোতায়েন করতে বলা হয়েছে। অর্থাৎ কম করে ৬০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান স্ট্রং রুম ঘিরে রাখার কথা। সেই সঙ্গে থাকার কথা প্রায় সম পরিমাণ রাজ্য সশস্ত্র পুলিশ।

স্ট্রং রুমে (PANCHAYAT ELECTION 2023) ঢুকে পড়ার অভিযোগ নিয়ে রাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি, কংগ্রেস, বাম ও আইএসএফের সমর্থকরা। তাঁরা দাবি করেন, স্ট্রং রুমের ফুটেজ দেখাতে হবে। শেষমেশ পরিস্থিতি সামলাতে লাঠি চার্জ করে পুলিষ কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়।

অনেক রাতে ঘটনাস্থলে পৌঁছে যান পদস্থ পুলিশ অফিসাররা। পুলিশ সূত্রে বলা হয়, এমন কোনও ঘটনাই ঘটেনি। স্ট্রং রুমের মধ্যে বাইরের কেউ ঢোকেনি।

মমতার গুনগ্রাহী, কিন্তু পঞ্চায়েত ভোটে যা হচ্ছে ক্ষমার অযোগ্য: কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে, ভোটের সময়ে বহু অভিযোগ কন্ট্রোল রুমে আসে যেগুলো সত্যি নয়। তাই সত্যাসত্য যাচাই করতে অনেক সময় চলে যায়। স্ট্রং রুমে কেউ যাতে ঢুকে না পড়ে সেজন্য অনেক সময়ে বিরোধীরা গুজব ছড়িয়ে একটা পরিবেশ তৈরি করে রাখে। অর্থাৎ আগাম হইচই করে, যাতে কোনও কারচুপি না হতে পারে। সম্ভবত উলুবেড়িয়াতে তেমনই ঘটেছে।


```