Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বৃষ্টির মেঘ কেটে কলকাতায় পারদ নামল ৪ ডিগ্রি, সরস্বতী পুজোর সকালে ঝলমলে রোদ

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝা সরে গেছে। বৃষ্টির ভ্রুকুটি নেই। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শনিবার সকাল থেকেই ঝলমলে রোদ। সরস্বতী পুজোর সকালে আবহাওয়া মনোরম। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমের কয়েকটি জেলা

বৃষ্টির মেঘ কেটে কলকাতায় পারদ নামল ৪ ডিগ্রি, সরস্বতী পুজোর সকালে ঝলমলে রোদ

শেষ আপডেট: 5 February 2022 08:02

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝা সরে গেছে। বৃষ্টির ভ্রুকুটি নেই। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শনিবার সকাল থেকেই ঝলমলে রোদ। সরস্বতী পুজোর সকালে আবহাওয়া মনোরম। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পশ্চিমের কয়েকটি জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার থেকে ফের শীত ফিরতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি থেকে কমে সোজা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রায় এক ধাক্কায় পারদ নেমেছে ৪ ডিগ্রি। কমেছে রাতের তাপমাত্রাও। ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে রাতের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি কমে হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা আরও কমবে কলকাতায়। উত্তরবঙ্গে শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টি হবে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় শীত ফিরতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। আগামী সোমবারের মধ্যে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। দাপুটে শীত না ফিরলেও শীতের আমেজ টের পাবেন শহরবাসী।

```