Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

জিআই ট্যাগের বর্ষপূর্তি, ১৪ নভেম্বর পালিত হবে ‘রসগোল্লা দিবস’

দ্য ওয়াল ব্যুরো: রসগোল্লা কার? বাংলার নাকি ওড়িশার? দুই রাজ্যের দড়ি টানাটানির পর অবশেষে শেষ হাসি হেসেছিল বাংলাই। গত বছর ১৪ নভেম্বর ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেয়েছিল এ রাজ্য। সেই দিনটিকে উদযাপন করতেই এ বার

জিআই ট্যাগের বর্ষপূর্তি, ১৪ নভেম্বর পালিত হবে ‘রসগোল্লা দিবস’

শেষ আপডেট: 7 November 2018 17:51

দ্য ওয়াল ব্যুরো: রসগোল্লা কার? বাংলার নাকি ওড়িশার? দুই রাজ্যের দড়ি টানাটানির পর অবশেষে শেষ হাসি হেসেছিল বাংলাই। গত বছর ১৪ নভেম্বর ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেয়েছিল এ রাজ্য। সেই দিনটিকে উদযাপন করতেই এ বার রসগোল্লা দিবস উদযাপন হবে। সংবাদ সংস্থা পিটিআই-কে হিডকো’র চেয়ারম্যান দেবাশিস সেন বলেন, ১৪ তারিখ ইকো পার্কে উদযাপিত হবে রসগোল্লা দিবস। আরও পড়ুন- ধাপার মাঠের রূপকথা: ‘নোংরা’ ঘেঁটে হিরে খোঁজেন মাইকেল, সাংবাদিকতা পড়ে ‘কাগজকুড়ুনি’ রুক্মিনী কোথায় প্রথম রসগোল্লা তৈরি হয়েছিল এ নিয়ে বিস্তর বিতর্ক হয় গত বছর। ওড়িশা সরকার দাবি করে, বহু প্রাচীনকাল থেকে পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে রসগোল্লার ভোগ দেওয়া হয়। তাই রসগোল্লা তাঁদের রাজ্যের নিজস্ব মিষ্টি। জিআই ট্যাগের দাবি জানায় নবীন পট্টনায়েকের সরকার। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও নামে লড়াইয়ে। খাদ্য প্রক্রিয়াক্রণ দফতরের কর্মীরা দিন-রাত এক করে রসগোল্লার উৎস খোঁজার কাজে নেমে পড়েন। যে তথ্য বাংলার সরকার পায় তাতে, ১৮৬০ সাল নাগাদ রসগোল্লার প্রথম প্রচলন শুরু হয় নদিয়ার ফুলিয়াতে। ওই অঞ্চলের নাম ছিল দেলো রসগোল্লা। এরপর ভোলা ময়রার নাতজামাই নবীনচন্দ্র দাসের হাত ধরে কলকাতায় আসে রসগোল্লা। বাংলার সরকারের দেওয়া তথ্যই স্বীকৃতি পায়। ঠিক হয়, রসগোল্লার আগে লিখতে হবে, ‘বাংলার রসগোল্লা।’ ইকো পার্কের মিষ্টি হাবে হবে ওই অনুষ্ঠান। মিলবে নানান ধরনের রসগোল্লা। সেই সঙ্গে রসগোল্লার ইতিহাস নিয়ে হবে আলোচনা সভাও।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```