Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

মাস্ক না পরলে মদ মিলবে না, কাউকে দু'বোতলের বেশি নয়, ১৫ দফা নির্দেশ আবগারি দফতরের

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার তাদের সংশোধিত নির্দেশিকায় আজ, সোমবার থেকে মদের দোকান খোলায় অনুমতি দিয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা থেকে জেলায় জেলায় দেখা গিয়েছে মদ কিনতে হুলুস্থূল পড়ে গিয়েছে। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে লাঠিও চালাতে হয়

মাস্ক না পরলে মদ মিলবে না, কাউকে দু'বোতলের বেশি নয়, ১৫ দফা নির্দেশ আবগারি দফতরের

শেষ আপডেট: 4 May 2020 11:40

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকার তাদের সংশোধিত নির্দেশিকায় আজ, সোমবার থেকে মদের দোকান খোলায় অনুমতি দিয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা থেকে জেলায় জেলায় দেখা গিয়েছে মদ কিনতে হুলুস্থূল পড়ে গিয়েছে। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে লাঠিও চালাতে হয় পুলিশকে। আর তারপরই মদের দোকান খোলা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করল রাজ্যের আবগারি দফতর। সেই নির্দেশিকায় বলা হয়েছে--- ১. কোনও কন্টেইনমেন্ট জোনে মদের দোকান খোলা যাবে না। এ ব্যাপারে আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট জেলাশাসকদের সঙ্গে সমন্বয় করে চলবেন। ২. স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ যেখানে একটি দোকান আছে সেখানেই মদের দোকান খোলা যাবে। কোনও মার্কেট কমপ্লেক্স বা শপিংমলে নয়। ৩. কোনও বার লাগোয়া দোকানে যদি 'অফ শপ'-এর অনুমোদন থাকে তবেই তা খোলা যাবে। ৪. দেশি মদের ক্ষেত্রেও অফ শপই কেবল খোলা যাবে। ৫. এলাকা ধরে কোন কোন মদের দোকান খুলবে তার তালিকা জেলাশাসক ও পুলিশ সুপারদের দেবেন আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট। ৬. জেলা প্রশাসনকে জেলার আবগারি দফতর এবং স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে মদের দোকানের ভিড় নিয়ন্ত্রণ করতে হবে। ৭.পাঁচ জনের বেশি মদের দোকানের সামনে দাঁড়ানো যাবে না। এক জনের সঙ্গে আরএক জনের দূরত্ব রাখতে হবে ছ'ফুট। ৮. মদের দোকানকে ভলান্টিয়ার মোতায়েন করতে হবে যাতে বাড়তি ভিড় না হয়। ৯. একবারে এক জনকে দু'বোতলের বেশি মদ বিক্রি করা যাবে না। ১০. কাউন্টারে স্যানিটাইজার রাখতে হবে। ১১. মদের সংশোধিত দামের তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রাখতে হবে। ১২. দুপুর ১২টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান। ১৩.সিল করা বোতলই কেবল বিক্রি করা যাবে। ১৪. মাস্ক পরে না এলে কাউকে মদ বিক্রি করা যাবে না। ১৫. মদের হোম ডেলিভারি করা যাবে।

```