Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

তীব্রতা কমলেও বৃষ্টি চলবেই, মহালয়ার দিনও বর্ষণের আগাম পূর্বাভাস হাওয়া অফিসের

দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বুধবার বিকেল থেকেই কমবে বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ। কিন্তু আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি

তীব্রতা কমলেও বৃষ্টি চলবেই, মহালয়ার দিনও বর্ষণের আগাম পূর্বাভাস হাওয়া অফিসের

শেষ আপডেট: 25 September 2019 11:33

দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে বুধবার বিকেল থেকেই কমবে বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ। কিন্তু আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। তবে বাকি জায়গায় কমবে বৃষ্টির স্থায়িত্ব। হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। তবে তীব্রতা কমলেও মহালয়া পর্যন্ত বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আইএমডি-র ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে বুধবার সকাল সাড়ে আটটা পর্যন্ত, অর্থাৎ ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। কোথাও ভারী বা অতি ভারী, কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। আলিপুরে বৃষ্টির পরিমাণ ৮০.৫ মিলিমিটার। তবে বুধবার বেলা গড়াতেই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সামান্য হলেও কমেছে বৃষ্টির তীব্রতা এবং পরিমাণ। তবে বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন-বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টা উত্তরবঙ্গের ৫ জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হওয়া অফিস জানিয়েছে, এটা বর্ষার বৃষ্টি। অসম ও নাগাল্যান্ডের কাছে একটি এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর কাছে বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ার ফলেই এই বৃষ্টি হচ্ছে। সঙ্গে দোসর রাজ্যের উপর মৌসুমি বায়ুর অতিসক্রিয়তা। পুজোর মুখে এ ভাবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পুজো উদ্যোক্তাদের। ব্যবসায় মার খাচ্ছেন ছোট ব্যবসায়ী এবং হকাররা। পুজো পণ্ড হওয়ার আশঙ্কায় ভুগছে আম জনতাও। তবে পুজোর সময় দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি না সে ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর।

```