Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি দক্ষিণবঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি দক্ষি

নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি দক্ষিণবঙ্গে

শেষ আপডেট: 24 August 2019 13:48

দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা উপকূল এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় বৃষ্টির পরিমাণ বাড়বে। প্রভাব পড়বে উপকূলের জেলাতেও। তবে ভারী কিংবা অতি ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ খানিকটা বেশি হবে। সপ্তাহ শেষে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। শনিবার শহরের তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে আম জনতা। তাপমাত্রা ৩০-এর কোঠার নীচে থাকলেও রিয়েল ফিল পৌঁছেছে ৩৬ ডিগ্রি-র আশেপাশে। তবে রাতের দিকে বৃষ্টি নামতে পারে বলে অনুমান আবহবিদদের। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সাময়িক স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী, তেমনটাই মত আবহাওয়া দফতরের।

```