Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

ভোটের আগে অর্জুনকে নজরবন্দি করার আবেদন নিয়ে কমিশনে তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো : চতুর্থ দফার ভোটের আগে ভোটকর্মীরা অভিযোগ করেছিলেন, বীরভূমে ভোটের দিন প্রভাব খাটাতে পারেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভোটের আগের দিন সন্ধ্যা থেকে তাঁকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন। এ বার অনুব্রতর পাল্টা হিস

ভোটের আগে অর্জুনকে নজরবন্দি করার আবেদন নিয়ে কমিশনে তৃণমূল

শেষ আপডেট: 1 May 2019 14:35

দ্য ওয়াল ব্যুরো : চতুর্থ দফার ভোটের আগে ভোটকর্মীরা অভিযোগ করেছিলেন, বীরভূমে ভোটের দিন প্রভাব খাটাতে পারেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভোটের আগের দিন সন্ধ্যা থেকে তাঁকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন। এ বার অনুব্রতর পাল্টা হিসেবে অর্জুন সিংকে নজরবন্দি করার আবেদন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো তৃণমূল। উনিশের লোকসভায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন। প্রার্থী হিসেবে অর্জুনের নাম ঘোষণার পর থেকেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের পরিবেশ উত্তপ্ত। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই এলাকা। এই সংঘর্ষের পিছনে অর্জুনের প্রত্যক্ষ মদত রয়েছে, এমনটাই অভিযোগ শাসকদলের তরফে। আর তাই বুধবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর হয়ে তৃণমূল নেতা তাপস রায় দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। পরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে তাপসবাবু বলেন, “মুখ্য নির্বাচনী আধিকারিককে সমস্ত বিষয়টা জানানো হয়েছে। ব্যারাকপুরের সাম্প্রতিক হিংসার তথ্য নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যারাকপুরে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর জন্য কমিশনের কাছে আবেদন করা হয়েছে। কমিশন যদি মনে করে এর জন্য কোনও নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, সেটা কমিশন নিতেই পারে।” ব্যারাকপুর শিল্পাঞ্চলের একদা দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বদলেছে সেখানকার রাজনৈতিক সমীকরণ। আস্থাভোটে অর্জুনকে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যানের পদ যদিও খোয়াতে হয়েছে, কিন্তু তারপরেও এই নেতা দৃপ্ত কণ্ঠে দাবি করেছেন, সেখানে এ বার পদ্মফুল ফুটবে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সভা করেছেন ভাটপাড়ায়। সভাস্থলে ভিড় ছিল চোখে পড়ার মতো। এ দিকে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে সেখানে তৃণমূল প্রার্থী করেছে কামরাকাটির প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে। মদনের বিরুদ্ধে বিজেপি প্রার্থী অর্জুনের ছেলে পবন। অর্থাৎ শুধু লোকসভা নয়, বিধানসভা উপনির্বাচন নিয়েও এলাকার পরিস্থিতি উত্তপ্ত। মঙ্গলবার সন্ধেবেলা ভাটপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সুগিয়া পাড়ায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সমর্থনে একটি সভা চলছিল। বিজেপি-র অভিযোগ, ওই সভা শেষের পর মদন মিত্র সভাস্থল ছেড়ে যেতেই তৃণমূলকর্মীরা চড়াও হয় বিজেপি কর্মীদের বাড়িতে। ভাঙচুর করা হয় আসবাবপত্র। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা প্রথমে তাঁদের সভামঞ্চ ভাঙচুর করে। কুরুক্ষেত্র বেঁধে যায় ওই এলাকায়। বন্ধ হতে শুরু করে দোকানপাট। ঘটনাস্থলে আসে ব্যারাকপুর কমিশনারেটের বিরাট বাহিনী। দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হন। কয়েকজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে। তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শূন্যে গুলিও চালিয়েছে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূল বোমাবাজি করেছে। এই ঘটনার পরেই অর্জুন সিংকে নজরবন্দি করার আবেদন নিয়ে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভাটপাড়ায় এ বার প্রেস্টিজ ফাইট তৃণমূলের। অর্জুন সিং বারবার দাবি করেন চোদ্দর লোকসভায় দীনেশ ত্রিবেদীকে তিনিই জিতিয়েছিলেন। তাই এ বার তাঁর হাতেই হার নিশ্চিত দীনেশবাবুর। পুরসভার আস্থাভোটে অর্জুন ও তাঁর অনুগামীদের হারালেও তৃণমূল নেতৃত্ব জানেন, এই এলাকায় একটা বিশাল সংখ্যক অবাঙ্গালি ভোট অর্জুনের পক্ষে রয়েছে। তাই স্বস্তি পাচ্ছে না শাসকদল। আর সে জন্যই ভোটের দিন অন্তত নজরবন্দি করার আবেদন করে অর্জুনকে কিছুটা চাপে রাখতে চাইছে তারা। পর্যবেক্ষকদের আরও বক্তব্য, অনুব্রতকে নজরবন্দি করার পরেও দেখা গিয়েছে, দিব্যি ল্যান্ডলাইন থেকে ফোন করে ভোট করানোর নির্দেশ দিয়েছেন বীরভূমের ওই দাপুটে নেতা। এমনকী তিনি প্রকাশ্যেই বলেছেন, ‘একটা ফোন নিয়ে নিলে কী হবে, হাজারটা ফোন আছে।’ তাই কমিশন যদি অর্জুন সিংকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেয়ও, সেটা ভোটের অঙ্কে খুব একটা প্রভাব ফেলবে কি, প্রশ্ন পর্যবেক্ষকদের।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-cbi-produce-evidence-in-supreme-court-regarding-rajeev-kumar-case/

```