Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

হাবড়ায় বিভিন্ন বাজারে শুরু থার্মাল স্ক্রিনিং, করোনা সন্দেহে এক জনকে রেফার করা হল কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাবড়ার বিভিন্ন বাজারে থার্মাল স্ক্রিনিং করা শুরু করল প্রশাসন। সকাল থেকে যাঁরা বাজার করতে বেরিয়েছেন তাঁদের লাইন দিয়ে দাঁড় করিয়ে হাবড়া থানা, হাবড়া পুরসভা ও স্বাস্থ্য দফতরের কর্মীদের উপস্থিতিতে চলছে থার্মাল স্ক

হাবড়ায় বিভিন্ন বাজারে শুরু থার্মাল স্ক্রিনিং, করোনা সন্দেহে এক জনকে রেফার করা হল কলকাতায়

শেষ আপডেট: 20 April 2020 06:46

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার হাবড়ার বিভিন্ন বাজারে থার্মাল স্ক্রিনিং করা শুরু করল প্রশাসন। সকাল থেকে যাঁরা বাজার করতে বেরিয়েছেন তাঁদের লাইন দিয়ে দাঁড় করিয়ে হাবড়া থানা, হাবড়া পুরসভা ও স্বাস্থ্য দফতরের কর্মীদের উপস্থিতিতে চলছে থার্মাল স্ক্রিনিং। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে হাবড়া থানা এলাকার বড় দু’টি বাজার ও নাকা চেকিং পয়েন্টে থার্মাল স্কিনিং করা শুরু হয়েছে। একই সঙ্গে চলছে হ্যান্ড স্যানিটাইজ করা। এখন বেশ কিছুদিন এই ব্যবস্থা চলতে থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। হাবড়া থানার আইসি গৌতম মিত্র বলেন, “এখানে দেখা হচ্ছে যে কারও শরীরের তাপমাত্রা বেশি আছে কিনা বা অন্য কোনও অস্বাভাবিকতা আছে কিনা। এভাবেই সব জায়গায় প্রাথমিক ভাবে করোনাভাইরাস রোগীদের চিহ্নিত করা হয়।” একাধিক বাজার ছাড়াও বেলঘরিয়া বাইপাসের নাকা পয়েন্টে এই কাজ চলছে বলে তিনি জানিয়েছেন। বিভিন্ন জায়গায় নিয়মিত ভাবে এখন এই অভিযান চলবে বলে জানান হাবড়ার আইসি। হাবড়া পুরসভার জনস্বাস্থ্য বিভাগের প্রাক্তন কর্তা তারকনাথ দাস বলেন, “পাটপট্টি কালীবাড়ি বাজার হল হাবড়া থানা এলাকার সবচেয়ে বড় কেনাবেচার জায়গা। এখানে পাঁচটি রাস্তা রয়েছে। তার মধ্যে দুটি রাস্তা এখন আমরা খোলা রেখেছি। একটি ঢোকার জন্য ও একটি বেরনোর জন্য।” রাজ্য সরকারের নির্দেশ মতো প্রত্যেকে যাতে মাস্ক পরেন সেজন্যও তাঁরা সকলকে সচেতন করছেন। করোনা সন্দেহে হাবড়া জিআরপির এক সিভিক ভলান্টিয়ারকে এদিন হাবড়া হাসপাতাল থেকে কলকাতা বাঙ্গুর হাসপাতালে রেফার করা হয়েছে। ওই ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে যে গত ১৫ এপ্রিল থেকে তাঁর জ্বর ছিল। সোমবার সকাল থেকে মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়। তারপরেই করোনা সন্দেহে কলকাতায় রেফার করা হয়। উত্তর ২৪ পরগনা জেলা এখন অন্যতম করোনা হটস্পট। এই জায়গকে আগামী ১৫ দিনের মধ্যে রেড থেকে অরেঞ্জ জোনে আনতে বলেছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই তৎপর জেলা ও স্থানীয় প্রশাসন এবং পুলিশ।

```