Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বছরের শেষ রবিবারে তাপমাত্রা বাড়ল দেড় ডিগ্রি, রাত বাড়লেই ফের পারদ নামার পূর্বাভাস

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। জেলার সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে শহর কলকাতাও। ক্যালেন্ডার ডিসেম্বরের শেষ হপ্তা ছুঁতেই হু হু করে নেমেছিল পারদ। শনিবার ২৯ ডিসেম্বর কলকাতায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। আন্দাজ করা হয়েছিল বছরের

বছরের শেষ রবিবারে তাপমাত্রা বাড়ল দেড় ডিগ্রি, রাত বাড়লেই ফের পারদ নামার পূর্বাভাস

শেষ আপডেট: 30 December 2018 10:18

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে জাঁকিয়ে শীত পড়েছে বঙ্গে। জেলার সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে শহর কলকাতাও। ক্যালেন্ডার ডিসেম্বরের শেষ হপ্তা ছুঁতেই হু হু করে নেমেছিল পারদ। শনিবার ২৯ ডিসেম্বর কলকাতায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। আন্দাজ করা হয়েছিল বছরের শেষ দু'দিন হাড় কাঁপানো ঠান্ডা পড়বে শহরে। আবহাওয়া দফতরেরও তেমনটাই অনুমান ছিল। তবে রবিবার সকালে তাপমাত্রা বেড়েছে প্রায় দেড় ডিগ্রি। এখন শহরের তাপমাত্রা ১২ ডিগ্রির কাছাকাছি। তবে হাওয়া অফিস জানিয়েছে রাত বাড়লেই ফের নামবে পারদ।  প্রায় ১১ দিন পর তাপমাত্রা বেড়ে হয়েছে ১২ ডিগ্রি। যা আবার স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। তবে কলকাতায় তাপমাত্রা খানিকটা বাড়লেও, সমগ্র দক্ষিণবঙ্গে রবিবার শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বিহার-ঝাড়খণ্ডে চলছে শৈত্যপ্রবাহ ৷ আর তার জেরেই হিমেল হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমের দিকেই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এ দিকে ইতিমধ্যেই শীতে কাবু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। গত শুক্রবার থেকে দার্জিলিংয়ে শুরু হয়েছে তুষারপাত। আগামী কয়েকদিনেও কলকাতা এবং তাঁর পার্শ্ববর্তী জেলাগুলিতে পারদ নামার পূর্বাভাসই জারি করেছে আলিপুর হাওয়া অফিস।

```