Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

নন্দীগ্রাম থেকে নেতাই, শহিদ পরিবারের পাশে একা শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ১০ নভেম্বর। নেতাজি ইন্ডোরে চাঁদের হাট। গোটা কলকাতা তখন চলচ্চিত্র উৎসবের আলোয় আলোকিত। কিন্তু সবার আড়ালে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী শহিদদের শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন

নন্দীগ্রাম থেকে নেতাই, শহিদ পরিবারের পাশে একা শুভেন্দু

শেষ আপডেট: 7 January 2019 14:55

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের ১০ নভেম্বর। নেতাজি ইন্ডোরে চাঁদের হাট। গোটা কলকাতা তখন চলচ্চিত্র উৎসবের আলোয় আলোকিত। কিন্তু সবার আড়ালে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী শহিদদের শ্রদ্ধা জানাতে পৌঁছে গিয়েছিলেন সেখানে। সোমবারও নন্দীগ্রাম আন্দোলনের শহিদ ভরত, সেখ সেলিম এবং বিশ্বজিৎদের স্মরণে কাকভোরে সেখানে পৌঁছে গিয়েছিলেন নন্দীগ্রাম আন্দোলনের পুরোধা নেতা।

২০০৮ থেকেই এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করে তৃণমূল। এ দিন মোমবাতি মিছিলের পর সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মন্ত্রী। বলেন, “নতুন প্রজন্মের কাছে বেশি বেশি করে নন্দীগ্রাম আন্দোলনের কথা তুলে ধরতে হবে।” নন্দীগ্রামের কর্মসূচি শেষ করেই শুভেন্দু যান নেতাই গণহত্যায় শহিদদের স্মরণ অনুষ্ঠানে।

বিকেলে তমলুকে ব্রিগেডের প্রস্তুতি সভা সারেন শুভেন্দু অধিকারী। কার্যত মিনি ব্রিগেডে পরিণত হয় তমলুকে শুভেন্দুর সভা। গতকাল গিয়েছিলেন উত্তরবঙ্গের ইসলামপুরে। আর সোমবার নিজের জেলা। কার্যত গোটা বাংলা চষে বেড়াচ্ছেন শুভেন্দু। বাংলায় বিয়াল্লিশটি লোকসভার মধ্যে ১৩টি লোকসভার দায়িত্বে শুভেন্দু। তৃনমূলের নেতারাই বলছেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের পর যদি কেউ ছুটে বেড়ান, তাহলে তিনি শুভেন্দুই।


```