Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

বাদনা পরবে ঝাড়গ্রামে শুভেন্দু, যোগ দিলেন গরু খুঁটান উৎসবে

দ্য ওয়াল ব্যুরো : বাদনা পরবে মেতে উঠেছে জঙ্গলমহলের আদিবাসী ও কুর্মি সম্প্রদায়ের মানুষ। এই বাদনা পরবের মূল আকর্ষণ গরু খুঁটান। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবেশ ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশ

বাদনা পরবে ঝাড়গ্রামে শুভেন্দু, যোগ দিলেন গরু খুঁটান উৎসবে

শেষ আপডেট: 30 October 2019 16:33

দ্য ওয়াল ব্যুরো : বাদনা পরবে মেতে উঠেছে জঙ্গলমহলের আদিবাসী ও কুর্মি সম্প্রদায়ের মানুষ। এই বাদনা পরবের মূল আকর্ষণ গরু খুঁটান। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবেশ ও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী, পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর ও ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস। ঝাড়গ্রামের কাশিয়া গ্রামের জুয়ান গাঁওতা ক্লাবের প্রাঙ্গণে সিধু-কানুর মূর্তিতে মাল্যদান করে পদযাত্রা করে গরু খুঁটানের মাঠে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। তিনি ধামসা বাজিয়ে এক বিশাল মহিষকে খুঁটান। এদিন ২০টি গরু ও মহিষ খুঁটানো হয়। এছাড়াও এদিন আদিবাসী-মূলবাসী সম্প্রদায়ের একশো জনকে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে শুভেন্দু বলেন, "আমি এর আগে অনেকবার বাদনা পরবে অংশগ্রহণ করেছি। টুসু ও মকর পরবেও আমি অংশগ্রহণ করেছি। আমাকে যখন চা বিস্কুট দিচ্ছিল আমি তখন বলেছি পিঠে কই, বাধনা পরবে তো পিঠে থাকে।" কার্তিক মাসে অমাবস্যার রাতে অর্থাৎ কালীপুজোর রাত থেকে শুরু হয় বাদনা পরব। কিন্তু উৎসব শুরু হয়ে যায় কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে।  সেদিন বাড়ির মহিলা ও পুরুষরা গোয়াল পরিষ্কার, গরু পরিচর্যার কাজ শুরু করেন। গরুগুলিকে স্নান করানোর পর বিভিন্ন রং দিয়ে গায়ে ছোপ দেওয়া হয়। গরুদের গলায় শালুক ফুলের মালা পরিয়ে, শিং-এ তেল মাখিয়ে, পিঠে খাইয়ে, গান শুনিয়ে গরু জাগানো হয়।  ঢোল, মাদল, বাঁশি বাজিয়ে ‘লায়া’র (পূজারী) বাড়ি থেকে জাগরণী গানের দল বের হয়। গ্রামের প্রতিটি বাড়ি থেকে অন্তত একজন করে পুরুষ থাকেন ওই দলে। ওই দলটি প্রত্যেক বাড়ির গোয়াল ঘরে গান করেন। গরু খুঁটান উৎসবে শালবল্লিতে রাখা হয় বলদ বা এঁড়ে গরুদের। তার সামনে ঝুলিয়ে দেওয়া হয় মৃত মোষের বা গরুর চামড়া। বলদ বা এঁড়ে গরু যখন ওই চামড়াকে গোঁতাতে যায় তখনই বেজে উঠে ঢাক ও মাদল। সেই সঙ্গে সমস্ত জনতা চিৎকার করে উঠে। লোকসভা ভোটে দলের খারাপ ফলের পরে জঙ্গলমহলে তৃণমূলের দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পান শুভেন্দু। তারপর নিয়মিত ঝাড়গ্রাম জেলায় আসছেন তিনি। পুজোর আগে মহালয়ার সন্ধ্যায় ঝাড়গ্রাম রবীন্দ্রপার্কে তৃণমূলের বস্ত্র বিতরণ কর্মসূচিতে এসেছিলেন শুভেন্দু। পুজোর পরে গত ২২ অক্টোবর ঝাড়গ্রাম শহরে জেলা তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে আসেন পরিবহণমন্ত্রী। পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯ -এ প্রকাশিত গল্প

```