Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আজ থেকে স্কুল খুলছে রাজ্যে, কী কী নিয়ম মানতে হবে ছাত্র-ছাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণের কারণে প্রায় ১১ মাস বন্ধ থাকার পরে অবশেষে আজ, শুক্রবার থেকে স্কুল খুলছে রাজ্যে। প্রাথমিক ভাবে অবশ্য শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুরু হবে ক্লাস। অর্থাৎ প্রায় ৪০ লক্ষ পড়ুয়া ফের স্কুলে ফিরছে। যদিও ন

আজ থেকে স্কুল খুলছে রাজ্যে, কী কী নিয়ম মানতে হবে ছাত্র-ছাত্রীদের

শেষ আপডেট: 12 February 2021 02:31

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণের কারণে প্রায় ১১ মাস বন্ধ থাকার পরে অবশেষে আজ, শুক্রবার থেকে স্কুল খুলছে রাজ্যে। প্রাথমিক ভাবে অবশ্য শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুরু হবে ক্লাস। অর্থাৎ প্রায় ৪০ লক্ষ পড়ুয়া ফের স্কুলে ফিরছে। যদিও নিচু শ্রেণির ক্লাস এখনই চালু হচ্ছে না। তবে স্কুল চালু হলেও ছাত্র-ছাত্রীদের মেনে চলতে হবে একাধিক নিয়ম। স্কুল শিক্ষা দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সেইসব নিয়ম। কী কী নিয়ম মানতে হবে স্কুলে?
  • স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের দূরত্ব বিধি মেনে চলতে হবে। শুধু স্কুলে ঢোকার সময় নয়, ক্লাসরুমের মধ্যেও মানতে হবে এই নিয়ম।
  • সবাইকে মাস্ক পরতে হবে ও স্যানিটাইজার নিয়ে আসতে হবে স্কুলে। যদি কোনও পড়ুয়া তা ভুলে যায়, তাহলে স্কুলকে সেই দায়িত্ব নিতে হবে। কেউ কারও ব্যাগ বা অন্য জিনিসে হাত দেবে না।
  • স্কুল চত্বরের মধ্যে কোথাও জমায়েত করতে পারবে না পড়ুয়ারা। এমনকি অভিভাবকরাও স্কুলের বাইরে জমায়েত করতে পারবেন না।
  • ক্লাসে ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট দূরত্বে বসাতে হবে। অর্থাৎ এক ক্লাসে বেশি পড়ুয়া থাকতে পারবে না। একটা ক্লাসের পড়ুয়াদের দুই বা তার বেশি ক্লাসে বসাতে হবে। আগে থেকেই সেই ব্যবস্থা স্কুলগুলিকে করে রাখতে হবে।
এই প্রসঙ্গে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছিলেন, “শুক্রবার থেকে স্কুল খুলছে। সব নিয়ম মানতে হবে। কোভিড বিধি যাতে না ভাঙা হয় সেদিকে নজর দিতে হবে স্কুলগুলিকে। শিক্ষা দফতরও সব দিকে নজর রাখবে।” অবশ্য ইতিমধ্যেই কিছু স্কুল মুচলেকা দিয়ে অভিভাবকদের জানিয়েছে, যদি স্কুলে আসার পরে কোনও পড়ুয়ার কোভিড সংক্রমণ হয় তার দায় স্কুল নেবে না। আবার আজ ১২ ঘণ্টার বাংলা বনধেরও ডাক দিয়েছে বাম দলগুলি। যদিও সরকার জানিয়েছে, যাতায়াতের যাতে কোনও সমস্যা না হয় তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই আবহেই ১১ মাস পরে খুলে যাচ্ছে স্কুলের তালা।

```